Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক ৫০ দিনের যাত্রাপথ : উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশের ভেতর দিয়ে আসাম যাবে প্রমোদতরী
আন্তর্জাতিক ওপার বাংলা

৫০ দিনের যাত্রাপথ : উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশের ভেতর দিয়ে আসাম যাবে প্রমোদতরী

By জুমবাংলা নিউজ ডেস্কNov 15, 2022, 11:16 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ১০ জানুয়ারি থেকেই ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে রিভার ক্রুজের (বিলাসবহুল প্রমোদতরী) যাত্রা শুরু হতে চলেছে। দীর্ঘ প্রায় ৫০ দিনের যাত্রা পথে বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসামের ডিব্রুগড় পর্যন্ত পাড়ি দেবে এই প্রমোদতরণী।

৫০ দিনের যাত্রা পথ : উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশের ভেতর দিয়ে আসাম যাবে প্রমোদতরী

প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপ পেলে এটিই হবে বিশ্বের দীর্ঘতম যাত্রা পথের বিলাসবহুল ক্রুজ। সেক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ জলপথ উন্নয়নে ও পর্যটনের মানচিত্রে নতুন দিগন্ত আনতে পারে বলে মনে করছে ভারত সরকার।

জানা গেছে, বারাণসী থেকে ১০ জানুয়ারি এই প্রমোদতরণী যাত্রা শুরু করবে। দীর্ঘ চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই ক্রুজ। গোটা যাত্রাপথ সম্পূর্ণ করতে সময় লাগবে প্রায় ৫০ দিন। এই সফরে প্রায় ২৭টি নদী প্রণালির মধ্যে দিয়ে যাবে এবং যাত্রাপথে ৫০টিরও বেশি স্টপেজে দাঁড়াবে এই ক্রুজটি। যার মধ্যে রয়েছে সুন্দরবন ডেল্টা, গঙ্গা আরতি, আসামের মায়ংয়ের কালো জাদু এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মতো পার্ক।

দুদিন আগেই গত শুক্রবার বারাণসীর রবিদাস ঘাটে এই যাত্রার সময়সারণি প্রকাশ করেন কেন্দ্রীয় জাহাজ ও নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সানোয়াল এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

১০ জানুয়ারি থেকে এই ক্রুজটি তার যাত্রা শুরু করে গাজীপুর-বক্সার হয়ে ১৭ জানুয়ারি বিহারের পাটনায় পৌঁছাবে। এরপর বৌদ্ধগয়া-নালন্দা-ফারাক্কা-মুর্শিদাবাদ হয়ে ২৯ জুন কলকাতায় পৌঁছাবে। একদিন বিরতি নিয়ে পরদিনই পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশের নামখানা-সজনেখালি হয়ে তা সুন্দরবনের বাংলাদেশ অংশে প্রবেশ করবে। পরে সেটি মোংলা বন্দর-বাগেরহাট-মোড়েলগঞ্জ-বরিশাল-সোনারগাঁও হয়ে ৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে। এরপর আরিচা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ-চিলমারী-আসামের ধুবরি-গোয়ালপাড়া হয়ে ২০ ফেব্রুয়ারি গোয়াহাটিতে পৌঁছাবে। পরে তা ২৬ ফেব্রুয়ারি মাজুলী আইল্যান্ড পৌঁছাবে এবং ১ মার্চ আসামের ডিগ্ৰুগড়ে গিয়ে তার যাত্রা শেষ করবে। বিলাসবহুল এই ক্রুজটি বাংলাদেশে ১৫ দিন অবস্থান করবে এবং এইসময় বাংলাদেশে ১,১০০ কিলোমিটার যাত্রা পথ অতিক্রম করবে।

প্রায় অর্ধশতাধিক দিনের দীর্ঘ এই ভ্রমণে বিনোদনের জন্য থাকছে সংগীত এবং সংস্কৃতিক অনুষ্ঠান। ফিটনেসের জন্য জিমের সুযোগ সুবিধাও থাকছে।

সরকারি ও বেসরকারি যৌথ ব্যবস্থাপনা মডেলের (পিপি মডেল) ওপর ভিত্তি করি চালানো হবে বারাণসী-বাংলাদেশ-ডিব্রুগড় এই প্রমোদতরণী। এই সফরের জন্য সরকারের তরফ থেকে ‘ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া’ (আইডব্লিউএআই)-এর দুই জনপ্রিয় ক্রুজ সংস্থা অন্তরা লাক্সারি রিভার এবং জেএমবক্সী রিভার ক্রুজের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও এই যাত্রার জন্য টিকিটের দাম কত হবে তা এখনো ধার্য করা হয়নি। কেন্দ্রের কোনো হস্তক্ষেপ ছাড়াই অপারেটররাই লাভ খরচের ভিত্তিতে টিকিটের মূল্য নির্ধারণ করবে।

এই ক্রুজের দৈর্ঘ্য হবে ৬২.৫ মিটার, প্রস্থ ১২.৮ মিটার। এতে ১৮টি স্যুট থাকবে। থাকবে এলইডি টিভি, স্মোক ডিটেক্টর লাইফ জ্যাকেট, ফ্রেঞ্চ ব্যালকনি, ৪০ আসনবিশিষ্ট রেস্তোরাঁ, স্পা, সানডেক ইত্যাদি। এটি সম্পূর্ণ নিরাপদ হবে এবং এই দৃষ্টিকোণ থেকেই এটি প্রস্তুত করা হয়েছে।

এই রোমাঞ্চকর রিভারক্রুজ যাত্রার সময়-সারণি প্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, এতে আশ্চর্যজনক অ্যাডভেঞ্চার থাকবে।

এ ব্যাপারে কেন্দ্রীয় জাহাজ ও নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সানোয়াল জানিয়েছেন, ‘গঙ্গা বিলাস’ নামক এই ক্রুজ বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত ৫০ দিনের দীর্ঘতম নদী যাত্রায় ২৭টি নদী প্রণালীর ভিতর দিয়ে যাবে এবং ওয়ার্ল্ড হেরিটেজ স্থানসহ ৫০টিরও বেশি পর্যটন স্থান পরিদর্শন করবে। এটি হবে গোটা বিশ্বে একটি জাহাজেই বৃহত্তম একক নদী যাত্রা এবং এটি ভারত ও বাংলাদেশ উভয়কেই বিশ্বের রিভারক্রুজ মানচিত্রে অন্তর্ভুক্ত করবে।’

তিনি আরও বলেন, ‘ক্রুজ পরিষেবাসহ উপকূলীয় এবং নৌপরিবহনের উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার এবং দেশের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে এই অঞ্চলে এ জাতীয় আরও পরিষেবা চালু করা হবে। নদীতে যাত্রী পরিবহনের পাশাপাশি, অভ্যন্তরীণ নৌপথ ব্যবস্থার উন্নয়ন, বাণিজ্য ও পণ্যবাহী পরিষেবাকে সহজতর করবে এবং এর রুটের আশপাশের এলাকার পর্যটনকে উৎসাহিত করবে।’

সনোয়াল আরও জানান, ‘ক্রুজগুলো বিভিন্ন ধরনের হয়। আবার পর্যটকরাও বিভিন্ন মানসিকতা নিয়ে আসেন। কেউ কেউ সম্পূর্ণ ভ্রমণের জন্য থাকতে চান, আবার কেউ কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন। এই পরিষেবাটি সব ধরনের পর্যটকদের সুবিধা দেবে।’

এখানে দোষারোপের প্রয়োজন নেই, বিদায় অ্যাঞ্জেলিনা : সৃজিত

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of ZoomBangla iNews. He is also a good writer.

Related Posts
নতুন তদারকি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

May 21, 2026, 11:02 AM Asia/Dhaka
প্রধানমন্ত্রী হতে চান

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

May 21, 2026, 10:44 AM Asia/Dhaka
অন-অ্যারাইভাল ভিসা

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

May 21, 2026, 8:57 AM Asia/Dhaka
Latest News
নতুন তদারকি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

প্রধানমন্ত্রী হতে চান

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

অন-অ্যারাইভাল ভিসা

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

প্রবেশের সুযোগ

ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে চীন, পাবেন যারা

মার্ক জাকারবার্গ

বাসা থেকে কাজের নির্দেশ দিয়ে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা, নেপথ্যে যে কারণ

দ্বিপাক্ষিক বৈঠক

বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে শি ও পুতিন

বৈঠকে যোগ

জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয়

২২ অস্ত্রধারী নিহত

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২২ ভারতপন্থি অস্ত্রধারী নিহত

নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে

নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান?

India

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp