আন্তর্জাতিক ডেস্ক : ৮১তম বিবাহবার্ষিতী পালন করলেন লন্ডনের এক দম্পতি। ১০৩ বছর বয়সি ডরথি ওয়াটার ও টিম ওয়াটারের বিয়ে হয়েছিল মাত্র ২০ বছর বয়সে। ১৮ বছরে প্রথম দেখা হয় দু’জনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেন তৈরির কারখানায় দু’জনেই তখন কর্মরত। একে অপরকে মনে ধরে ডরথি ও টিমের। সিদ্ধান্ত নেন বিয়ে করার।

৮১তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করলেন দম্পতি! জানালেন সুখী দাম্পত্যের রহস্য

বিয়ের পর কাজের সূত্রে এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়িয়েছেন দম্পতি। দম্পতির দুই মেয়ে ও অনেক নাতি-নাতনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁদের জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁদের সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কী? টিমের উত্তর, ‘‘একে অপরের সঙ্গে কখনও ঝগড়া করো না। যে কোনও বিষয়ে আমরা একে অপরের মতামত নিই, একে অপরের কথা শুনি। কখনও কথা কাটাকাটি হয় না আমাদের মধ্যে।’’

দুই মেয়েকে আর নাতি-নাতনি নিয়ে ভরা সংসার ডরথি আর টিমের। ডরথি বলেন, ‘‘একসঙ্গে ৮১ বছর কাটিয়ে ফেললাম ভাবতেই পারছি না। মনে হচ্ছে এই তো সেদিন ও আমার সঙ্গে দেখা করতে বাইক নিয়ে আসত। আমরা বাইকে করে ঘুরে বেড়াতাম। আমাদের বন্ধুত্বই আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে চলেছে।’’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.