Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার আহা, সম্পদের কী অপচয়!
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

আহা, সম্পদের কী অপচয়!

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 15, 20232 Mins Read

রউফুল আলম : সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটিতে আমার এক সহপাঠীর নাম ছিলো আন্দ্রিয়াস। খুবই চটপটে স্টুডেন্ট। লম্বা ঝাঁকড়া চুল। কথা বললে মনে হতো যেন বজ্রপাত হচ্ছে। খুবই ভরাট তেজস্বী কণ্ঠ। আন্দ্রিয়াসের সবচেয়ে বড় গুণ ছিলো ক্লাসে প্রশ্ন করা। ও শিক্ষকদের অনেক প্রশ্ন করতো। আমি তো প্রথম কয়েকমাস বেশ কাঁচুমাচু হয়ে থাকতাম।

আহা, সম্পদের কী অপচয়!

Advertisement

নতুন পরিবেশে গিয়েছি। তাছাড়া দেশে থাকার সময় ইউনিভার্সিটিতে প্রশ্ন করার তেমন সংস্কৃতি দেখিনি। খুব বেশি প্রশ্ন করার অভ্যাসও ছিলো না। আন্দ্রিয়াস আমার চোখ-মুখ খুলে দিয়েছিলো। মজার বিষয় হলো, কোর্সের পরীক্ষা আসলে আন্দ্রিয়াসকে খুঁজে পাওয়া যেতো না। দুই দুইটা কোর্সের একটার ফাইনাল পরীক্ষাও দেয়নি।

কিন্তু ক্লাস করতো প্রতিদিন। প্রশ্ন করতো। আমি তাজ্জব বনে গেলাম। ওকে বললাম, তুমি পরীক্ষা দাও না কেন? ও বলতো পরীক্ষা আমার কাছে বেশ স্ট্রেসফুল একটা কাজ। আমি পরীক্ষা পছন্দ করি না। বললাম, তুমি তো ক্লাস করো। প্রশ্ন করো। বুঝো। ও বললো, আমি এটা ইনজয় করি। আমি শিখছি, এটাই আসল।

মনে মনে ভাবলাম, তোমার ভাগ্য ভালো তুমি এই দেশে জন্মেছো। ক্লাস করো, প্রশ্ন করো, ইনজয় করো কিন্তু পরীক্ষা দাও না। এই আন্দ্রিয়াস পরে অর্গানিক কেমেস্ট্রি ডিপার্টমেন্ট ছেড়ে দিয়ে নিউরোসাইন্সে গিয়েছিলো। সেখানে গিয়ে এডভান্স কোর্স করে। সেগুলো তার আরো ভালো লাগে। পরীক্ষা দেয়। কিন্তু পরীক্ষায় যে খুব ভালো করতো তা না।

খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলো ও। কিন্তু পরীক্ষা পছন্দ করতো না। পরীক্ষায় ভালো করতো না। থিসিস করার সময় ওর সুপারভাইজর ওকে খুব পছন্দ করে। পরে সেই ছেলেই নিউরোসাইন্স থেকে পিএইচডি করে ইউসি-বার্কলেতে এসেছিলো পোস্টডক করতে।

আমাদের দেশেও অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পছন্দ করে না। হয়তো কোনো বিষয় তার ভালো লাগে না, তাই নাম্বার কম পায়। জিপিএ কম পায়। কিন্তু আমরা কখনো তাদের বুকে কান পেতে শুনি না তাদের কী সমস্যা। আমরা তাকে বাতিলের খাতায় ফেলে রাখি। আহা, সম্পদের কী অপচয়। লেখক : গবেষক রউফুল আলম, ফেসবুক থেকে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

June 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

April 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

April 21, 2026

Latest News

খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa