
জেলা প্রশাসকের কার্যালয়ে আমার সাথে সভা করার কয়েকদিনের মধ্যেই করোনায় আক্রান্ত হন তিনি। তার বহু আগে থেকেই প্রতিদিন করোনার চিকিৎসা সেবার বিষয়ে কথা হতো। করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে ফোন করতেই বললো, “আমার তেমন কিছু হয় নাই স্যার, সামান্য কাশি এবং জ্বর। তাড়াতাড়ি ভালো হয়ে যাব। দোয়া করবেন।”
প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল। এ কথাই শেষ কথা হবে ভাবি নাই। ২/৩ দিন পরই ডা. কাওসার জানাল, ঢাকা আজগর আলী হাসপাতালে নেয়া হয়েছে। তারপর থেকেই কাওসার থেকে নিয়মিত খোঁজ নিয়েছি। স্বাস্থ্য ক্রমাগত খারাপ হতে হতে আজ চলে গেলেন।

ফেনী হারালো এক কৃতি সন্তানকে, যিনি জন্মভূমির মানুষের সেবার জন্য ফেনীতে পোস্টিং নিয়ে এসে আমৃত্যু ফেনীর মানুষের জন্য কাজ করেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
লেখক: আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার।
(ফেসবুকে থেকে সংগৃহীত)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



