Advertisement

জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে শতবর্ষী এক বৃদ্ধাকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।

রবিবার (১২ জানুয়ারি) রাতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ওই বৃদ্ধাকে।

রহনপুর রেলওয়ে স্টেশন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ওই দিন আমি স্টেশনেই ছিলাম, দেখলাম কয়েকজন ভ্যানে করে এক বৃদ্ধাকে নিয়ে এসে স্টেশনে রেখে দিল। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তো তারা কোন কথা বলল না, টান দিয়ে ভ্যান নিয়ে চলে গেল। পরে আমি তাকে সেখান থেকে উঠিয়ে স্টেশনের তেঁতুল গাছের পাশের পরিত্যক্ত ছাউনির নিচে কিছু খড় ও পুরোনো কম্বল দিয়ে বিছানা তৈরি করে তার থাকার ব্যবস্থা করি।

এদিকে চলমান শৈত্য প্রবাহের কনকনে ঠান্ডার মধ্যে স্টেশনে পড়ে থাকা ওই বৃদ্ধার খবর পেয়ে স্থানীয় প্রশাসন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, কিছুটা সুস্থ হলেও ওই বৃদ্ধা শঙ্কামুক্ত নন।

ডা. সালাউদ্দীন বলেন, রবিবার রাত ১০টার দিকে তাকে আমরা গ্রহণ করি। তখন তার প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। সোমবার সকালে তার অবস্থার উন্নতি হয়েছে তবে, তার কনসাস লেভেলটা স্বাভাবিক পর্যায়ে নেই।

অমানবিক এই ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, রহনপুর পৌরসভাও ওই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন।

রহনপুর পৌরসভার মেয়ে তারেক আহমেদ বলেন, ঘটনাটি খুবই অমানবিক। যত দিন ওই বৃদ্ধার পরিচয় নিশ্চিত হওয়া না যাচ্ছে, তত দিন শুধু মেয়র হিসেবে নয়, একজন সন্তান হিসেবে তার পাশে থাকব।

গোমস্তাপুর উপজেলার রহনপুর তদন্ত ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক তোহিদুল ইসলাম জানান, “প্লাটফর্মে গিয়ে দেখি মুমূর্ষ অবস্থায় কনকনে ঠাণ্ডায় কাতরাচ্ছেন ওই বৃদ্ধা। নিজের মা ভেবেই মানবিকতার জায়গা থেকে স্থানীয়দের সহায়তায় সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে রাত দশটার দিকে তাকে ভর্তি করি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই।”

তিনি আরও জানান, “বৃদ্ধার নাম পরিচয় জানতে আমরা পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছি।”

রহনপুর পৌরসভার পক্ষ থেকে মালতী বেগম নামের এক মহিলাকে ওই মাকে সার্বক্ষণিক দেখাশোনার জন্য নিয়োজিত করা হয়েছে। তিনি বলেন, ‘মাঝে মধ্যে বৃদ্ধার যখন চেতনা ফিরে পাচ্ছেন তখন একরাশ ঘৃণা প্রকাশ করছেন স্বজনদের প্রতি। হাত দিয়ে ইশারা করে দূরে সরে যেতে বলছেন’।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.