Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত অন্তত ১০ হাজার মৃতদেহ চীন পুড়িয়ে ফেলেছে। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম এমনই অভিযোগ করেছে।

ডেইলে মেইলের খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের আবির্ভাবস্থল উহানে উচ্চমাত্রার সালফার ডাইঅক্সাইডের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অভিযোগ, এটি করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মরদেহ পুড়িয়ে মারার আভাস।

বিজ্ঞানীদের ভাষ্য, মরদেহ পুড়িয়ে ফেলার সময় সালফার ডাইঅক্সাইড উৎপাদিত হয়। সেইসঙ্গে মেডিকেল বর্জ্য ভস্মীভূত করলেও এমনটি ঘটে।

ডেইলি মেইলের খবরে আরও বলা হয়েছে, সম্প্রতি উপগ্রহ থেকে নেয়া মানচিত্রে দেখা গেছে, উহানের চারপাশে এসও২-এর উপস্থিতি উদ্বেগজনকহারে বেড়েছে। এছাড়া কোয়ারেন্টিনের অধীনে থাকা চোংকিং শহরেও উচ্চমাত্রার সালফার ডাইঅক্সাইডের উপস্থিতি রয়েছে।

এর আগে মাসের শুরুতে চীনের স্বাস্থ্য কমিশন বলেছে, করোনায় আক্রান্ত মৃতদেহ শিগগিরই দাহ করা হবে।

চেকভিত্তিক আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট উইন্ডি ডটকম দেখিয়েছে, চীনের উহানে সপ্তাহের শেষ দিনে প্রতি ঘনমিটারে ১ হাজার ৩৫০ মাইক্রোগ্রামের কাছাকাছি সালফার ডাইঅক্সাইড দেখা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি ঘনমিটারে ৫০০ মাইকোগ্রামের ডোজ ১০ মিনিটের বেশি ছাড়িয়ে যাওয়া উচিত না।

এদিকে এখন পর্যন্ত চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩ শ’ ৮১ জন। চীনের স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৯ শ’ ২২ জন।

এছাড়া চীনের বাইরে এই ভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৮ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। – বিবিসি, আল জাজিরা, ।ডেইলি মেইল, এক্সপ্রেস ইউকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.