Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গ্রীষ্মকাল আসলে করোনাভাইরাস এমনিতেই দূর হয়ে যাবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে গভর্নরদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, চলতি সপ্তাহে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোনে ‘গরমকাল আসলেই ভাইরাস চলে যাবে’ বলে আশ্বস্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাপ এ ধরনের ভাইরাস মেরে ফেলতে পারে। এটা একটা ভালো দিক।’

মূলত ডোনাল্ড ট্রাম্প তার ‘করোনাভাইরাসের গ্রীষ্মকালীন তত্ত্ব’ প্রথমবার প্রকাশ করেছিলেন গত সপ্তাহের এক টুইটে। তার দাবি, এপ্রিল মাসের দিকে গরম আসার সঙ্গে সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলে যাবে বলে মনে করছেন অনেকেই। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন ধারণার সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা।

টেক্সাসের বেলর কলেজ অব মেডিসিনের ন্যাশনাল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন বিভাগের ডিন ড. পিটার হোটেজ বলেন, ‘বসন্ত-গ্রীষ্মের সময় এসব নেমে যাবে এটা মেনে নেয়া হবে খামখেয়ালি ব্যাপার। ঋতুভিত্তিক বিষয়টি আমরা ঠিক বুঝি না। আর অবশ্যই এই ভাইরাস সম্পর্কেও আমরা কিছুই জানি না।’

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. উইলিয়াম শ্যাফনার বলেন, ‘তার (ট্রাম্প) আশাই আমাদের আশা। তবে এটা সেভাবে (গরমকালে চলে যাবে) কাজ করবে এ ধরনের কোনো জ্ঞান আমাদের নেই।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.