Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে হাসপাতাল প্রাঙ্গণে বটগাছ, চিকিৎসা রেখে মানত রোগীদের
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে হাসপাতাল প্রাঙ্গণে বটগাছ, চিকিৎসা রেখে মানত রোগীদের

By rskaligonjnewsAugust 18, 20243 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণের মধ্যে রয়েছে একটি বিশাল বটগাছ। এই গাছটি অনেকের কাছে তীর্থস্থানে পরিণত হয়েছে। তারা এই বটগাছকে মাজার হিসেবে ভক্তি ও শ্রদ্ধা করেন। অসুস্থ রোগীরা এখানে মোমবাতি জ্বালিয়ে সুস্থতা প্রার্থনা করতে আসেন। বটগাছটি কিভাবে মাজারে পরিণত হলো, তা জানা না থাকলেও অনেকের বিশ্বাস গাছটির মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। তারা মনে করেন, এই বটগাছের কাছ থেকে আশীর্বাদ পেলে রোগমুক্তি হয়।

গাজীপুরে হাসপাতাল প্রাঙ্গণে বটগাছ, চিকিৎসা রেখে মানত রোগীদের

Advertisement

সচেতন নাগরিকরা বলছেন, গাজীপুরের সবচেয়ে বড় হাসপাতালের মধ্যে এ ধরণের কুসংস্কার কিভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তাদের দাবি, দ্রুত যেন গাছটি কেটে ফেলা হয়।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের মূল গেইট দিয়ে প্রবেশ করার পর নতুন ভবনের মাঝেই বিশাল আকৃতির বটগাছটি দাঁড়িয়ে রয়েছে। গাছটির চারপাশে ইট দিয়ে বাঁধাই করা। কয়েকটি রঙিন কাপড়ের পতাকা টাঙানো রয়েছে গাছের আশপাশে। গাছটির শিকড়ে বিভিন্ন কাপড় পেঁচানো ও রং করা রয়েছে। কাঠের কয়েকটি টুকরো দিয়ে ছোট একটি খোপের মতো তৈরি করা হয়েছে। সেখানে দুধ দেওয়া হয়। পাশেই রাখা একটি বক্সে রয়েছে মোমবাতি ও আগরবাতি রাখার ব্যবস্থা।

বটগাছের মাজারে মোমবাতি জ্বালাতে আসা খালেক মিয়া বলেন, ‌‘এটি একটি মাজার। আমি জানি না এটি কার মাজার। সবাই এই বটগাছকে সম্মান করে এবং সালাম দেয়। আমিও সকলের দেখাদেখি ভক্তি করেছি।’

মাহবুবুল ইসলাম নামে একজন বলেন, ‘হাসপাতালে চিকিৎসার জন্য আসা অনেক রোগী এই বটগাছের ধারে এসে মোমবাতি জ্বালান। তারা বিভিন্ন ধরনের মানত করেন।’

আরিফুর রহমান সোহাগ বলেন, ‘অনেক রোগীকে মানত করতে দেখি গাছটির কাছে বসে। হাসপাতাল কর্তৃপক্ষ কেন কোনো উদ্যোগ নিচ্ছে না বুঝতে পারছি না।’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নামে প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, চিকিৎসক দেখিয়েছি। তারপরও এই গাছের কাছে এসে মানত করলাম রোগ মুক্তির আশায়।

হাসপাতালের পশ্চিম গেটে দায়িত্বপালনরত আনসার সদস্য বিপ্লব বলেন, ‘এখানে একজন লাল সালু পড়া খাদেম রয়েছেন। অনেকেই বটগাছের পূজা করেন। মাঝে মধ্যে তারা বটগাছকে খাবারও দেন। খাবার দিয়ে ফিরে আসার সময় তারা উল্টো দিক হয়ে হাটেন।’

স্থানীয় মানুষরা জানান, এই বটগাছের কাছ থেকে আশীর্বাদ পেলে নাকি রোগমুক্তি হয়। ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের বিশ্বাসের সত্যতা নেই। তবুও, অনেক মানুষ আসেন এখানে। অনেকেই জটিল রোগ নিয়ে হাসপাতালে আসার পর এই বটগাছের মাজারে এসে প্রার্থনা করেন।

সচেতন নাগরিকরা বলছেন, আশ্চর্যের বিষয় গাজীপুরের সবচেয়ে বড় হাসপাতালের মধ্যে এমন কাজ কিভাবে সম্ভব। হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে এই ধরনের কুসংস্কার প্রশ্রয় দিচ্ছেন। তাদের উচিত দ্রুত সময়ের মধ্যে গাছটি কেটে ফেলা।

কাউসার আহমেদ নামে একজন বলেন, এমনিতেই আমাদের দেশের মানুষের কুসংস্কার ও মাজারের প্রতি ঝোঁক বেশি। তারমধ্যে হাসপাতালের মধ্যে একটি গাছকে মাজারে পরিণত করা হয়েছে। এটি ভাবতেই কেমন লাগে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে অনেক রোগী ফেরার পথে বটগাছটির কাছ থেকে ঘুরে যান। তারা পরে সুস্থ হয়ে বলেন, তাদের সুস্থতার পেছনে রয়েছে এই বটগাছ ও মাজারের কারিশমা।

এবিষয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘এই বটগাছটা দীর্ঘদিনের। ভবন করার সময় এলাকাবাসীর চাওয়ায় যায়গাটি ফাঁকা রেখে ভবন নির্মাণ করা হয়। এখানে সব ধর্মের লোক আসেন। জানতে পেরেছি করব নেই সেখানে। বটগাছ কেন্দ্র করে কারা মাজার গড়ে তুলেছেন সেটি খোঁজ নিয়ে বের করা হবে।’

কাপাসিয়ায় বিএনপি ও যুবলীগ নেতার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa