Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home চার জেলায় বজ্রপাতে মৃত্যু ১০
বিভাগীয় সংবাদ

চার জেলায় বজ্রপাতে মৃত্যু ১০

By Saiful IslamJune 5, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশের চার জেলায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে অন্তত দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন মা-ছেলেসহ তিনজন।বাগেরহাটের শরণখোলায় মারা গেছে এক যুবক। আর নেত্রকোনার পূর্বধলায় আশা মনি (৭) নামে এক শিশু মারা গেছে।

বজ্রপাতে মৃত্যুর সব ঘটনায় ঘটেছে শুক্রবার বিকেলে।

জামালপুর প্রতিনিধি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় বজ্রপাতে মারা গেছেন পাঁচজন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বকশীগঞ্জ উপজেলার পূর্ব কলকীহারা গ্রামের কৃষক হরবাদশা মিয়া (৫০), একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩০), ভাটি কলকীহারা গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫), দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া (১৫) ও মেলান্দহ উপজেলার কাজিম উদ্দিনের ছেলে তাজেল মন্ডল (৪০)।

তারা সবাই বজ্রপাতের স্থানেই মারা যান।

স্থানীয়রা জানান, আজ (শুক্রবার) বিকেলে বকশীগঞ্জ উপজেলায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় নদীতে গোসল করা অবস্থায় হরবাদশা মিয়া, খেত থেকে ধান সংগ্রহ করার সময় আকিজা বেগম ও ধানখেতে কাজ করার সময় খলিলুর রহমানের মৃত্যু হয়।

রাজমিস্ত্রির কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আনা মিয়া। এ সময় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার কৃষক তাজেল মন্ডল বাড়ির বাইরে কাজ করছিলেন। এ অবস্থায় বজ্রপাতে তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বিকেলে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজন মারা গেছেন। সদর উপজেলার সুন্দরপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বজ্রপাতে মৃতরা হলো- সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামের রানার স্ত্রী এ্যানি খাতুন, তার ছেলে নূর মোহাম্মদ এবং চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকলীচর গ্রামের আব্দুল মতিনের ছেলে ইয়াসির আরাফাত।

জানা গেছে, বিকেলে ঝড়ো হাওয়া শুরু হলে মা ও ছেলে বাড়ির পাশের আমবাগানে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মা এ্যানি খাতুন মারা যায়। আহত অবস্থায় ছেলে নূরকে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এছাড়া আম কুড়াতে গিয়ে চরবাগডাঙ্গা ইউনিয়নে ইয়াসির আরাফাত নামে এক শিশু বজ্রপাতে মারা গেছে।

বাগেরহাট প্রতিনিধি জানান, জেলার শরণখোলায় বজ্রপাতে আবু বক্কর খান (২৬) নামে এক যুবক মারা গেছেন। বিকেলে উপজেলার রাজাপুর গ্রামে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে তিনি মারা যান।

নিহত আবু বক্কর শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের বাবুল খানের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নেত্রকোনা প্রতিনিধি জানান, পূর্বধলায় বজ্রপাতে আশা মনি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে বৃষ্টিপাত শুরু হলে আশা মনি বাড়ির পাশের পুকুর পাড় থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.