জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে যাতায়াতের সুবিধার্থে বিভাগীয় শহরে বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২০ মে) উপাচার্যের অনুমোদনক্রমে পরিবহণ প্রশাসক ড. তারেক বিন আতিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ মে (শুক্রবার) সকাল ৮টায় জবি ক্যাম্পাস হতে ৭টি বিভাগীয় শহরে পৌঁছার নিমিত্তে পরিবহণ পুলের নিজস্ব যানবাহন চলাচল করবে। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের শিক্ষার্থীরা এ পরিবহণ সুবিধা পাবে।
আরও পড়ুনঃ
এছাড়া বিজ্ঞপ্তিতে ড্রাইভার ও হেলপারকে আইডি কার্ড প্রদর্শন করে গাড়িতে ওঠার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



