Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জাভিকে বার্সার কোচ না হওয়ার পরামর্শ সুয়ারেজের
খেলাধুলা ফুটবল

জাভিকে বার্সার কোচ না হওয়ার পরামর্শ সুয়ারেজের

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 1, 2021Updated:October 1, 20212 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: একের পর এক ব্যর্থতায় বিপর্যস্ত স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। কোচ রোনাল্ড কোম্যানের চাকরি যাওয়ার খবর নিয়ে প্রতিদিনই আলোচনা হচ্ছে গণমাধ্যম। শোনা যাচ্ছে বেশ কয়েকজন নতুন কোচের নামও।

এর মধ্যে সবচেয়ে জোরালোভাবে আসে ক্লাবটির কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজের নাম। তবে তাকে বার্সেলোনার দায়িত্ব এখনই না নেওয়ার পরামর্শ ক্লাবটির আরেক সাবেক তারকা লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই তারকা মনে করছেন, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাভি যথেষ্ট বুদ্ধিমান।

স্পেনের রেডিও আরটিভিইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একজন ফুটবল ভক্ত হিসেবে যদি দেখি, সে খেলোয়াড় হিসেবে যা করেছে। আমি মনে করি না আজ, আগামীকাল অথবা কয়েক দিন পর তার কোচের দায়িত্ব নেওয়ার সঠিক সময়। জাভি বুদ্ধিমান, সে ক্লাবের কঠিন পরিস্থিতির কথা জানে।’

কেন জাভির এখন দায়িত্ব নেওয়া ঠিক হবে না? সেটিও ব্যাখ্যা করেছেন সুয়ারেজ। পিকে-সার্জিও বুস্কেটসসহ বেশ কয়েকজন ফুটবলার সতীর্থ ছিলেন জাভির। তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে বলে মনে করেন সুয়ারেজ, ‘তার সাবেক সতীর্থ আছে ক্লাবে, যাদের নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, এটা কঠিন।’

বার্সেলোনার সঙ্গে সুয়ারেজের বিচ্ছেদটা খুব একটা সুখকর হয়নি। ২০১৪ সালে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন ক্লাবটির হয়ে। ২৮৩ ম্যাচে ১৯৫ গোল ও ১১৩টি অ্যাসিস্ট আছে সুয়ারেজের।

কিন্তু বিদায়ের সময় তার সঙ্গে একরকম দুর্বব্যহারই করা হয়েছে সুয়ারেজের সঙ্গে। একা অনুশীলনও করতে হয়েছে এই উরুগুয়ের তারকাকে। পরে ২০২০ সালে তিনি যোগ দেন অ্যাটলেটিকো মাদ্রিদে। বার্সেলোনার দেওয়া সেসব দুঃখ এখনো ভুলেননি বলেই জানিয়েছেন সুয়ারেজ।

তিনি বলেছেন, ‘তখন আমি পেশাদারিত্বের পরিচয় দিয়েছি এবং কোনো কথা না বলে প্রতিদিন একইভাবে অনুশীলন করেছি। কারণ আমাকে এটাই করতে হতো। আমি ভুলিনি গত বছর প্রাক-মৌসুমে বার্সেলোনা আমাকে একা একা অনুশীলন করতে পাঠিয়েছিল। যেন আমি রেগে যাই। কিন্তু আমি তখন কোচের কথা মেনে পেশাদার আচরণ করেছি।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.