Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : গত তিন বছরে ১৬ হাজারের বেশি মিথ্যা ও বিভ্রান্তিকর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে মারাত্মক অবাস্তব কথাও রয়েছে।

ফ্যাক্ট চেকার ডাটাবেজ বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদের তিন বছর শেষ হয়েছে। এই সময়ের সব বিবৃতি ও বার্তা নিয়মিত বিশ্লেষণ করেছে সংবাদমাধ্যমটি।

ওয়াশিয়ংটন পোস্ট জানায়, ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প এক হাজার ৯৯৯ ও ২০১৮ সালে ৫ হাজার ৬৮৯ মিথ্যা বা বিভ্রান্তিমূলক কথা বলেছেন। অর্থাৎ দুই বছরে মোট সাত হাজার ৬৮৮ মিথ্যা কথা বলেছেন।

আর ২০১৯ সালেই বিগত দুই বছরের দ্বিগুন মিথ্যা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ২০১৭ সাল থেকে ২০১৯ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত ট্রাম্প মোট ১৫ হজার ৪১৩ বার মিথ্যা কথা বলেছেন।

অপরদিকে ওয়াশিংটনভিত্তিক আরেক সংবাদ মাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়েছে- ট্রাম্প তিন বছরে প্রকাশ্যে যেসব কথা বলেছেন তার মধ্যে ১৬ হাজার ২৪১টি কথা মিথ্যাচার, অবাস্তবতা ও বিভ্রান্তিতে ভরপুর।

গত তিন বছরের মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন ট্রাম্প। কেবল ২০১৯ সালে তার মিথ্যার সংখ্যা ছিল আট হাজার ১৫৫টি। এর আগে দুই বছরে মোট মিথ্যা বলেছিলেন আট হাজার ৬৮৮ বার।

মূলত গত তিনটি বছর ছিল ট্রাম্পের জন্য ছিল মিথ্যা, ভুল বিবৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বছর। প্রতিদিনই একটার পর একটা টুইট করে মিথ্যার ঝড় তুলে যাচ্ছেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.