Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার পাঁচ বছরের শিশু উদ্ধারের কাহিনী
ফেসবুক মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

পাঁচ বছরের শিশু উদ্ধারের কাহিনী

By Saiful IslamOctober 18, 20193 Mins Read

123

Advertisement
জুমবাংলা ডেস্ক : ৫ বছরের একটা নিষ্পাপ শিশু অপূর্ব রাব্বী। যে বাচ্চাটা সারাদিন বাপ-মায়ের কোল, বাড়ি-ঘর আলোকিত করে রাখতো। সেই বাচ্চাটা হটাৎ করে প্রতিদিনের মতো মক্তবে যাওয়ার পর থেকে নিখোঁজ।

নিখোঁজের ২ ঘণ্টা পর সম্ভাব্য সব জায়গায় বাবা-মা খোঁজাখুঁজি করে বন্দর থানায় অভিযোগ করেন।

বাচ্চাটা অপহরণের শিকার হয়। সংবাদটা শোনার পর থেকে স্বাভাবিকভাবে আমি নিজে কোনো কিছু ভাবতে পারছিলাম না। অজানা আশঙ্কা, চিন্তার বলীরেখা আমার কপালে। বারবার মনের কোণে ভেসে উঠতেছিল ওয়ারীর সাত বছরের শিশু সায়মার কথা। যে বিকেলে মাকে বলে বের হয়েছিল খেলতে। ফিরল লাশ হয়ে। ছোট্ট শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে ঘাতক।
৩-৪ দিন পূর্বে সুনামগঞ্জে নির্মমভাবে হত্যা করা হয় শিশু তুহিনকে। প্রথম পাতায় হেডলাইন হয়ে যায় সমস্ত পত্রিকায়। শুধু মনে হচ্ছিল আমি ব্যর্থ হলে হয়ত আগামীকালকে আবার তুহিনের মত সমস্ত পত্রিকায় হেডলাইন হবে, ‌‘৫বছর বয়সী রাব্বী নির্মমভাবে…’

সারাটা দিন-রাত গতকাল ঘুম, বিশ্রাম, খাওয়াদাওয়া কর‍তে পারিনি। মাথায় বিভিন্ন ছক, প্ল্যানসমূহ অপারেশন সর্বোপরি রাব্বীকে ফিরিয়ে দিতে হবে তার বাবা-মায়ের কাছে এটাই ভাসতেছিল।

বাংলাদেশ পুলিশের রত্ন, ঢাকা রেঞ্জের ডিআইজি, জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এবং
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় সবকিছু শুনে নির্দেশনা প্রদান করেন রাব্বীকে উদ্ধার করতে এবং অনুমতি ক্রমে সাথে সাথে অপারেশন শুরু ব্রাক্ষণবাড়িয়ায়।

তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করি রাব্বীর সম্ভাব্য অবস্থান। একটা সুতোর জটের মত টান দেওয়ার পর অন্য একটা খুলতে থাকে। পর্যায়ক্রমে টার্গেট আইডেন্টিফিকেশন করি। গভীর রাতে ব্রাক্ষণবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে, নদী খাল বিলের পাশে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন একটা বাড়ি থেকে রাব্বীকে উদ্ধার। হ্যাঁ রাব্বীকে সুস্থভাবে উদ্ধার করা হয়। ব্রাক্ষণবাড়িয়া জেলা পুলিশ আমাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের টিমকে যথেষ্ট সহযোগিতা করেছেন।

রাত ২ টায় এসআই নাহিদের ফোন কল দেখে কিছুটা দ্বিধান্বিত, কিছুটা চিন্তিত আর আল্লাহর কাছে দোয়া করতে ছিলাম যেন দুঃসংবাদ না শুনি।

গতকাল (১৬/১০/২০১৯) সকালে মক্তবে যাওয়ার জন্য বের হলে রাব্বীকে ফুটবল কিনে দেওয়ার কথা বলে শাহপরান নামের এক আত্মীয় ব্রাক্ষণবাড়িয়ায় নিয়ে যায়। আত্মীয়-স্বজন, পরিচিত কেউ অপহরণ করলে সাধারণত বাচ্চা চিনে ফেলায়, মুক্তিপণ আদায় করে বাচ্চা গুলোকে খুন করে ফেলে ভবিষ্যতে ঝামেলা হবে ভেবে। রাব্বীর ক্ষেত্রেও এটা হবার পসিবিলিটি বেশি ছিল।

এসআই নাহিদ মাসুমকে দিয়ে ব্রাক্ষণবাড়িয়ার, বাঞ্চারামপুর থানার অভিযুক্ত আসামি শাহ পরানের (৩৫) নিজ ঘর থেকে অপূর্ব রাব্বীকে সুস্থ স্বাভাবিক উদ্ধার করতে পেরেছি এটাই সবচেয়ে আনন্দের সংবাদ। রাব্বীর বাবার চোখের পানি খুশিতে গড়িয়ে পড়তে থাকে। গভীর রাতে গ্রামের খাল বিল, ডোবা, দিয়ে ঘরের পেছনের দরজায় আসামি পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান অব্যাহত। শীঘ্রই তাকে ধরে আইনের আওতায় আনা হবে।

আপনার আত্মীয় যখন মাদকাসক্ত তখন আর সে আপনার আত্মীয় থাকে না। তার কাছে আপনি বা আপনার সন্তান, পরিবার কেউই নিরাপদ না। নিকটস্থ থানায় যোগাযোগ করে মাদকাসক্ত আত্মীয় স্বজন যেউ হোক ধরিয়ে দেন।

১২ ঘণ্টার রুদ্ধদ্বার অপারেশন সফল না করতে পারলে দেশে আজ রাব্বী হত্যা ইস্যু ছড়িয়ে যেতো মিডিয়ায়! সবসময় তথ্য দিন, নিরাপদ থাকুন, ভালো থাকুন। ছোট বাচ্চাদের নজরে রাখুন।

লেখক: অতিরিক্ত পুলিশ সুপার, খ-সার্কেল, নারায়ণগঞ্জ।

(ফেসবুক থেকে সংগৃহীত)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

June 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

April 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

April 21, 2026

Latest News

খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

মিজানুর রহমান আজহারী

পদ্মায় বাস ডুবি: মিজানুর রহমান আজহারীর ৬ শব্দের স্ট্যাটাস ভাইরাল

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa