Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পাঞ্জাবকে উড়িয়ে চার ম্যাচ পর জিতল কলকাতা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাঞ্জাবকে উড়িয়ে চার ম্যাচ পর জিতল কলকাতা

By Saiful IslamApril 27, 20212 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু এরপর একে একে মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গিয়েছিল দলটি।

অবশেষে ষষ্ঠ ম্যাচে এসে হারের বৃত্ত থেকে বের হতে পারল আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। আহমেদাবাদের বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়েছে কলকাতা। এ জয়ের ফলে ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে তারা।

ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। জবাবে শুরুতে ৩ উইকেট হারালেও মাত্র ১৬.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গেছে কলকাতা। সবমিলিয়ে তারা খুইয়েছে ৫টি উইকেট।

রান তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে যথাক্রমে সাজঘরে ফেরেন নিতিশ রানা (০), শুভমন গিল (৯) ও সুনিল নারিন (০)। দলের রান তখন মাত্র ১৭। বোলিংয়ে দুর্দান্ত শুরুর পর কলকাতাকে চেপে ধরার স্বপ্ন দেখতে শুরু করে পাঞ্জাব।

চতুর্থ উইকেট জুটিতে কলকাতার ইনিংস ফের কক্ষপথে আনেন অধিনায়ক ইয়ন মরগ্যান ও তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠি। দুজন মিলে মাত্র ৮ ওভারে গড়েন ৬৬ রানের জুটি। ইনিংসের ১১তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৩২ বলে ৪১ রান করেন ত্রিপাঠি।

তবে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক মরগ্যান। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৭ রানের ইনিংস। যেখানে ছিল ৪টি চার ও ২টি ছয়ের মার। এছাড়া আন্দ্রে রাসেল ১০ ও দিনেশ কার্তিক করেন ১২* রান।

এর আগে টস হেরে আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল। ৩৬ রানের জুটি গড়েন তারা দু’জন। প্যাট কামিন্সের বলে জুটি ভাঙে। ১৯ রান করে আউট হন লোকেশ রাহুল।

৩১ করে সুনিল নারিনের বলে আউট হন মায়াঙ্ক আগরওয়াল। ক্রিস গেইল শুধু মাঠে নামলেন। গোল্ডেন ডাক মারলেন শিভাম মাভির বলে। দিপক হুদা আউট হলেন কেবল ১ রানে।

নিকোলাস পুরান করেন ১৯ রান। মইসেস হেনরিক্স করেন ২ রান। শাহরুখ খান আউট হলেন ১৩ রান করে। শেষ মুহূর্তে হালকা ঝড় তোলেন ক্রিস জর্ডান। ১৮ বলে ৩০ রান করেন তিনি। তার এই ঝড়েই রান ১০০ পার হয়। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৩ রানে থেমে যায় পাঞ্জাব কিংস।

কেকেআরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন প্রাসদি কৃষ্ণা। ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং সুনিল নারিন। ১ উইকেট নেন শিভাম মাভি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সংবর্ধনা পেলেন মাশরাফি

সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় নাগরিক সংবর্ধনা পেলেন মাশরাফি

February 6, 2026
বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

February 6, 2026
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
Latest News
সংবর্ধনা পেলেন মাশরাফি

সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় নাগরিক সংবর্ধনা পেলেন মাশরাফি

বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.