বাস খাদে। ছবি : সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : রামু উপজেলায় বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মেরংলোয়া রামু ল্যাবরেটরি স্কুলের পাশে লম্বা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাং আবুল খায়ের বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩০ জনের মতো আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আল্লাহ বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বনভোজনে বহনকারী ৪৫ আসনের একটি বাস ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি রামু উপজেলার পুরাতন আরকান সড়কে লম্বা ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ব্যাটারিচালিত অটোকে সাইট দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা ৩০জন আহত হয়।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.