Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার প্রতিহিংসাপরায়ণ মানুষ চেনার ৪ লক্ষণ
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

প্রতিহিংসাপরায়ণ মানুষ চেনার ৪ লক্ষণ

By Yousuf ParvezNovember 13, 20242 Mins Read

প্রতিহিংসার বহিঃপ্রকাশ মানবজাতির ইতিহাসে নতুন নয়। তবে স্বভাবজাতভাবে প্রতিহিংসাপরায়ণ মানুষের একটি বড় লক্ষণ হচ্ছে তাদের সীমার বাইরে অযৌক্তিক আবেগ ও অতিরিক্ত মনোযোগ পাওয়ার ইচ্ছা। আরো কিছু লক্ষণ দেখলে বুঝবেন, আপনার আশেপাশের কোনো মানুষ সত্যিকারের প্রতিহিংসাপরায়ণ । তাদের থেকে বেঁচে চলতে হবে, সাবধানে থাকতে হবে।

প্রতিহিংসাপরায়ণ মানুষ

Advertisement

আবেগ নিয়ন্ত্রণের অক্ষমতা

আবেগ নিয়ন্ত্রণে রাখা একটি গুরুত্বপূর্ণ গুণ। মেজাজ খারাপ হতেই পারে। তবে তাকে নিয়ন্ত্রণে রাখা চাই। এজন্য প্রয়োজন রাগ কমে এলে বিষয়টি নিয়ে ঠান্ডা মাথায় ভাবা। অনেক সময় সাধারণ একটি বিষয় পরিবেশ ও উপস্থাপনাভেদে অন্যরকম রূপ ধারণ করে। রাগের সময় যুক্তি কাজ করে না। ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে চিন্তা করলে অনেক কিছুর সমাধান পাওয়া সম্ভব। প্রতিহিংসাপরায়ণ মানুষ এ কাজটি করতে পারে না।

ক্ষমার গুণ তাদের মধ্যে অনুপস্থিত

মানুষ মাত্রই ভুল করে। তাই অনেকের অনেক কিছু ক্ষমা করে দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হয়। তবে প্রতিশোধপরায়ণ মানুষের জন্য হিসাব ভিন্ন। তারা সহজে সবকিছু ভুলে সামনে এগিয়ে যেতে পারে না। অতীতের ভুলগুলো আঁকড়ে ধরে থাকে। সহজে তারা কিছু ভুলতে পারে না। এতে করে এমন মানুষেরা প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে।

সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাওয়ার প্রবণতা

প্রতিহিংসাপরায়ণ কিন্তু মানুষ একদিনে হয় না। আরও অন্য অনেক নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে প্রতিহিংসাপরায়ণ মানুষ তৈরি হয়। প্রথমত তার মধ্যে অন্যকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা লক্ষ্যনীয়। এরপরের পদক্ষেপ হিসাবে প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি চায় নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দিতে। যখনই তা করতে না পারে, তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ পরবর্তীতে রূপ নেয় প্রতিহিংসায়।

তারা জমিয়ে রাখা ক্ষোভের প্রবল প্রকাশ ঘটায়

আমাদের অনেকের মধ্যেই একটি বিষয় খুব কমন। কোনো বিষয় নিয়ে রাগ বা দুঃখ হলে আমরা তা জমিয়ে রাখি। দীর্ঘদিন ধরে এমন ভাবে রাগ জমতে জমতে তা একদিন বিশালাকৃতি ধারণ করে। এরপর একসঙ্গে সব রাগের প্রকাশ ঘটাতে গিয়ে তার ফলাফল ভালো হয় না। প্রতিহিংসাপরায়ণ মানুষের জন্ম হয় এভাবে। তারা তাদের জড়ো করা ক্ষোভের প্রবল প্রকাশ ঘটায় এবং পন্থা হিসাবে প্রতিশোধকে বেছে নেয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

June 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

April 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

April 21, 2026

Latest News

খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa