Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার সদ্যজাতের পিতার জন্য মায়ের জন্য বরাদ্দ ছুটির সমান ছুটি ঘোষণা করলো ফিনল্যান্ড৷ মা-বাবা দুজনেই সাত মাস বেতনসহ ছুটি পাবেন৷

ফিনল্যান্ডের নবনির্বাচিত সরকার বুধবার ঘোষণা করেছে এখন থেকে ছুটিতে থাকা মায়েদের মতোই পিতৃত্বকালীন ছুটিতে সমান বেতন পাবেন সদ্যজাত সন্তানের পিতারা৷

ফিনল্যান্ডে বর্তমানে বেতনের সাথে সাত মাসের মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায়৷ সন্তানের বাবারা এতদিন পিতৃত্বকালীন ছুটিহিসাবে পেতেন চার মাসের বেতনসহ ছুটি৷ নতুন নিয়ম প্রণয়ন হলে মা-বাবা দুজনেই পাবেন বেতনসহ সাত মাসের ছুটি৷

স্বাস্থ্য ও সমাজনীতি মন্ত্রী আইনো-কাইসা পেকোনেন বলেন যে এই নীতি বাবা-মায়েদের মধ্যে সাম্য আনবে৷ পাশাপাশি, বর্তমান নীতির এই ‘আমূল সংস্কার’ পরিবারে বৈচিত্র্য আনতেও সাহায্য করবে৷

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মারিন।

পার্টি কাউন্সিলের ভোট

২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে শিশুজন্মের হার পাঁচগুণ কমে হয়েছিল৷ ৫৫ লাখ জনসংখ্যার সেই দেশে শিশুর সংখ্যা ছিল মাত্র ৪৭ হাজার ৫৭৭৷ সমীক্ষায় দেখা গেছে, মায়েদের সমান বেতনসহ ছুটি দেওয়ায় সুইডেন ও আইসল্যান্ডে শিশুজন্মের হার বেড়েছে৷

ফিনল্যান্ডের এই নতুন নীতি সেখানেও আনতে পারে এমন পরিবর্তন, আশাবাদী সরকার৷

ফিনল্যান্ডের পাঁচটি জাতীয় রাজনৈতিক দলের মধ্যে চারটিরই নেতৃত্বে রয়েছেন ৩৫ বছরের কমবয়েসি নারীরা৷ দেশের ক্ষমতায় রয়েছে বামঘেঁষা জোটের দলগুলি৷

মন্ত্রী পেকোনেন বলেন, ‘‘এই নীতি কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য কমাবে৷ কমবে নারী-পুরুষের মধ্যে আয়ের ফারাকও৷”

সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী

১০ ডিসেম্বর শপথ নিয়েছেন মারিন৷ তিনি এখন ফিনল্যান্ডের সর্বকনিষ্ঠ এবং তৃতীয় নারী প্রধানমন্ত্রী৷ শুধু ফিনল্যান্ডেরই নয়, তিনি বিশ্বেরই সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী৷

এগিয়ে চলার আহ্বান 

পার্টি কাউন্সিলের ভোটে শক্ত প্রতিদ্বন্দ্বী অ্যান্টি লিন্ডম্যানকে হারানোর পর মারিন বলেন, ‘‘আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে৷ আত্মবিশ্বাস বাড়াতে আমাদের প্রচুর কাজ করতে হবে৷’’

অ্যান্টি রিনের প্রতি অনাস্থা 

যদিও শুরুতে মারিন নয়, বরং অ্যান্টি রিনে ছিলেন সোশাল ডেমোক্র্যাটিক পার্টি অব ফিনল্যান্ডের পছন্দের প্রধানমন্ত্রী৷ কিন্তু জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ফিনিশ সেন্টার পার্টি রিনের প্রতি অনাস্থা প্রকাশ করে সমর্থন তুলে নিতে চাইলে গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেন৷

পারিবারিক জীবন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্নের মতো মারিনও সদ্য মা হয়েছেন৷ গত বছর তিনি কন্যা সন্তানের জন্ম দেন৷ মারিন নিজে একজন সিঙ্গেল মায়ের সন্তান এবং এজন্য তাকে বৈষম্যের শিকার হতে হয়েছে বলে জানান৷

তরুণ মন্ত্রিসভা

সানা মারিনের মন্ত্রিসভায় আছেন তার সমবয়সী আরো কয়েকজন রাজনীতিবিদ৷ ছবিতে বাম থেকে রয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী লি অ্যান্ডারসন, অর্থমন্ত্রী কাটরি কুলমুনি, প্রধানমন্ত্রী সানা মারিন আর সবার ডানে স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া ওহিসালো৷ সূত্র : ডয়েচে ভেলে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.