যে কলকাতায় খেলতে দেয়া হয়নি বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে। সেখানেই বাংলাদেশি পতাকা হাতে ৪২ কিলোমিটার দৌড়লেন শিব শংকর পাল। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে কলকাতা ফুল ম্যারাথন-২০২৬ এ অংশ নেন ৬০ বছর বয়সী এই দৌড়বিদ।

কলকাতা ফুল ম্যারাথন পূর্ব ভারতের একটি বড় ক্রীড়া আয়োজন। বিভিন্ন দূরত্বের ইভেন্ট মিলিয়ে এখানে ২০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী অংশ নেন। প্রতিযোগিতায় ছিলো ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার ফান রান। এরমধ্যে ফুল ম্যারাথনে অংশ নেন শিব শংকর পাল।
তিনি একজন প্রবাসী বাংলাদেশি। বর্তমানে জার্মানির মিউনিখে থাকেন। কলকাতা ফুল ম্যারাথন ছিলো তার ১৩৯তম ম্যারাথন। তবে এবারই প্রথম তিনি ভারতে আয়োজিত কোনো ম্যারাথনে অংশ নিলেন। ৬০ বছর বয়সী এই দৌড়বিদ বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে বিশ্বের বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য পরিচিত। তিনি যেখানেই ম্যারাথনে অংশ নেন, সাথে বাংলাদেশের পতাকা রাখেন।
২২ ক্যারেট সোনার মূল্য: আজ বাংলাদেশের কত টাকায় বিক্রি হবে স্বর্ণ ?
এবারের আইপিএলে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তাকে খেলতে দেয়া হচ্ছে না। এর প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে তিনি কলকাতা ফুল ম্যারাথনে অংশ নেন। ৪২ কিলোমিটার দৌড়ে সম্পন্ন করতে তিনি সময় নেন ৩ ঘণ্টা ২৯ মিনিট। এর আগে তার ব্যক্তিগত রেকর্ড ছিলো ৩ ঘণ্টা ৩৩ মিনিটের। সেই হিসেবে ৬০ বছর বয়সেও তিনি নিজের রেকর্ড ভাঙলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


