Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস বিএসএমএমইউয়ে নিউরোসার্জিক্যাল স্কিল ট্রেনিং সেন্টার চালু করা হবে: উপাচার্য
ক্যাম্পাস

বিএসএমএমইউয়ে নিউরোসার্জিক্যাল স্কিল ট্রেনিং সেন্টার চালু করা হবে: উপাচার্য

By ABM MannanMarch 4, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: এশিয়ান কনগ্রেস অব নিউরোলজিক্যাল সার্জন ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস্ এর যৌথ উদ্যোগে দেশে ১ম আন্তর্জাতিক হাইব্রিড সম্মেলন ও কর্মশালা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়।
বিএসএমএমইউয়ে নিউরোসার্জিক্যাল স্কিল ট্রেনিং সেন্টার চালু করা হবে: উপাচার্য

Advertisement

শনিবার দুপুর ১ টায় ( ৪ মার্চ) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের বল রুমে আয়োজিত এ অনুষ্ঠানের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর জন্য সব ধরণের ব্যবস্থা হাতে নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, নিউরো সার্জিক্যালজিক্যাল চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বিবদ্যালয়ে চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি তরুণ নিউরোসার্জনদের দক্ষ করে গড়ে তোলার জন্য ‘নিউরোসার্জিক্যাল স্কিল ট্রেনিং সেন্টার’ চালু করা হবে।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট, ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে সক্ষম হয়েছি। আমরা তরুণ চিকিৎসকদের এসব বিষয়ে দক্ষ করে তুলার জন্য প্রশিক্ষণের উপর জোড় দিচ্ছি। এমন আন্তর্জাতিক সম্মেলন তরুণ চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস্ এর সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে, তরুণ নিউরো সার্জনদের নিউরো সার্জিক্যাল আধুনিক চিকিৎসায় দক্ষ করে গড়ে তোলা। আমরা এবারে ক্যাডাভেরিক ওয়ার্কশপ, পাশাপাশি লাইভ সার্জারি করে কিভাবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তা শেখানো হয়েছে।

অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প উন্নত সমৃদ্ধ বাংলাদেশে নিউরোসার্জিক্যাল চিকিৎসাসেবা বিশ্বমানের হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি। পর্যায়ক্রমে বাংলাদেশে এখন অনেক নিউরোসার্জন তৈরি হচ্ছে। আমাদের লক্ষ্য দক্ষ নিউরো সার্জন গড়ে তুলে জেলা হাসপাতালগুলো এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিউরো সার্জিক্যাল স্বাস্থ্যসেবা উন্নত করতে চাই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানের ফুজিতা হেলথ ইউনিভার্সিটির নিউরোসার্জারি বিভাগের প্রধান ও এশিয়ান কনগ্রেস অব নিউরোলজিক্যাল সার্জনের সভাপতি প্রফেসর ইউ কাতো।

এ আন্তর্জাতিক হাইব্রিড কনফারেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জনস্ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, ঢাকা মেডিক্যাল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, তাইওয়ান, ভারত, ইন্দোনেশিয়া, তার্কি, উজবেকিস্তানসহ বাংলাদেশের প্রায় ২০০ জন নিউরোসার্জন উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    May 31, 2026
    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    May 24, 2026
    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

    May 24, 2026

    Latest News

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

    চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

    বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

    তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

    বেরোবি

    গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

    চবি ছাত্রদল

    সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

    বেরোবি

    মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

    স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

    বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

    প্রফেসর ড. আনিসুর রহমান

    বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa