জুমবাংলা ডেস্ক : শেরপুরে ‘বিয়ে করতে রাজি না হওয়ায়’ অপহরণের শিকার সেই কলেজছাত্র সুমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত একটার দিকে শহরের সজবরখিলা মহল্লার ফুরকান মিয়ার বাড়ির উঠানের মাটির নিচ থেকে সুমনের পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের সময় জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক শিক্ষার্থী, স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিহত সুমনের স্বজনরা জানায়, সদর উপজেলার ঝগড়ার চরের বাসিন্দা আন্নি নামে এক তরুণীর সাথে সুমনের প্রেমের সম্পর্ক ছিল। অনেকদিন আগে তাদের সম্পর্কচ্ছেদ হয়। এরপর আন্নি আরেকজনের সঙ্গে প্রেমে জড়ায়। কিন্তু কিছুদিন ধরেই মেয়েটি বিয়ের জন্য সুমনকে প্রস্তাব দিলে সুমন রাজি হয়নি। সাত দিন আগে আন্নি ফোন করে সুমনকে ডেকে নিয়ে যান। এরপর থেকে সুমনের খোঁজ মিলছিল না।

স্বজনরা আরো বলেন, গতরাতে আন্নির আরেক প্রেমিক রবিন মিয়ার বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়। আন্নি, প্রেমিক রবিনসহ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি চান স্বজনরা।

পরিবর্তনে খাপ খাইয়ে না চললে আ’লীগের মতো ছিটকে পড়তে হবে

জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সুমন নিখোঁজের বিষয়টি গুরুত্বসহকারে নেয় পুলিশ। তাকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযুক্ত তরুণী আন্নিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজছাত্র সুমনের মরদেহ রাতে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে আরো যারা জড়িত, বিস্তারিত তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.