বেশ আয়োজন করে বিয়ে করেন মসজিদের এই ইমাম। ছবি: সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম রীতি মেনে বেশ আয়োজন করে বিয়ে করেন মসজিদের এক ইমাম। কিন্তু বিয়ের প্রায় ২ সপ্তাহ পর ওই ইমাম জানতে পারেন যাকে বিয়ে করেছেন তিনি মেয়ে না, ছেলে। এই ঘটনা ঘটেছে উগান্ডার এক গ্রামে। মোহাম্মদ মুতুম্বা নামের ওই ইমাম দেশটির কিয়োঙ্গা জেলার কিয়াম্পিসি গ্রামের বাসিন্দা।  তিনি সব্বুল্লাহ নাবুকেরা নামে ‘মেয়ে’কে বিয়ে করেন।

বিয়ের পর এক সঙ্গেই ছিলেন তারা। কিন্তু মুতুম্বার ‘স্ত্রী’ বিয়ের পরই জানান তার মাসিক চলছে। এজন্য তিনি তার স্বামীকে ঘনিষ্ঠ হতে দেননি। তবে মুতুম্বার এক প্রতিবেশী অভিযোগ করে তাকে বলেন, তার স্ত্রী দেয়াল টপকে তাদের টেলিভিশন সেট এবং কাপড় চুরি করেছে। এরপর ঐ প্রতিবেশী থানায় অভিযোগ দায়ের করেন।

কিয়োঙ্গা জেলার ক্রিমিনাল তদন্ত কর্মকর্তা ইসাক মুগেরা বলেন, ওই ইমামের ‘স্ত্রী’ যখন থানায় আসে তার পড়নে হিজাব ছিল। ইসাক মুগেরা আরও জানান, এরপর জেলে ঢোকানো আগে যখন ইমামের ‘স্ত্রী’কে নারী পুলিশ সার্চ করছিল তখন তারা আশ্চর্য হয়ে যান। ওই নারী পুলিশ আবিষ্কার করেন, ইমামের ওই ‘স্ত্রী’ বক্ষ বন্ধনীতে কাপড় পেঁচিয়ে রেখেছিল যাতে বাইরে থেকে দেখতে নারীর স্তনের মত দেখায়।

অভিযুক্ত এই ব্যক্তি মেয়ে সেজে ইমামকে বিয়ে করেন। এরপর আরও সার্চ করা হলে পুলিশেরা পুরোপুরি বুঝতে পারে ইমামের ওই স্ত্রী আসলে একজন ছেলে। প্রতারণা করতেই তিনি এমন কাজ করেছেন। এদিকে এই সংবাদ ঐ ইমামকে জানালে তিনি হতবাক হয়ে যান। পুলিশি তদন্তে আরও জানা যায়, ঐ ব্যক্তির নাম রিচারড (২৭)। তিনি ইমামের টাকা আত্মসাৎ করতে প্রতারণা করে বিয়ে করেছেন।  সূত্র -ইত্তেফাক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.