Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরটা আমার জীবনের কঠিনতম বছর ছিল। জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ আমাকে এখনকার অবস্থানে আসতে বাধ্য করেছে। শৈশব থেকেই চারপাশে থাকা প্রকৃতি এবং সৃষ্টির সঙ্গে আমার এক অনন্য ও গভীর সম্পর্ক ছিল। আর সৃষ্টিকর্তার সঙ্গে ছিল আমার আশৈশব বিশেষ সম্পর্ক।

আমার চলার পথ কুসুমাস্তীর্ণ ছিল না। পাহাড়সম ব্যথা, বিপুল ক্ষোভ আর ভয় বয়ে বেড়াতাম আমি। আমি স্রষ্টাকে বলতাম, ‘সব সময় কেন আমার সঙ্গেই এমনটা হয়?’ কিন্তু শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি, যা কিছু হয় তা ভালোর জন্যই হয়। এমনকি আমার দুঃখ-বেদনাও স্রষ্টার পক্ষ থেকে আমার প্রতি উপহার।

যে ধর্মে আমি বেড়ে উঠেছি, তার সঙ্গে কখনো একমত হতে পারিনি। তাই চার বছর আগে ধর্ম ত্যাগ করেছিলাম। এরপর আমি এক আধ্যাত্মিক সফরে বেরিয়ে পড়ি। গভীর থেকে গভীরে আমি নিজের অস্তিত্ব খুঁজতে থাকি। আমি কখনো স্রষ্টার কাছ থেকে দূরে সরিনি। বরং আমার কৌতূহল আর স্রষ্টার সঙ্গে সম্পর্ক ক্রমেই শক্তিশালী হতে থাকে। শেষে আমি সব ধরনের ভয় থেকে মুক্ত হয়ে এই সত্য পথ পূর্ণাঙ্গ রূপে পেতে সক্ষম হয়েছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমার যত অভিজ্ঞতা অর্জিত হয়েছে, ততই জীবনের প্রকৃত আহ্বানকে নিজের সামনে উপলব্ধি করতে থাকি। আমি স্বাধীন হতে চেয়েছিলাম; অভিশপ্ত জীবনের দুঃখ-ব্যথা আর বন্ধন থেকে আমি মুক্ত হতে চাইছিলাম। ক্ষোভ, বেদনা আর অসামঞ্জস্য থেকে মুক্তি পেতে চাইছিলাম। অন্তরের প্রশান্তি খুঁজছিলাম। এভাবেই আমার নবজীবনের যাত্রা শুরু হয়।

এই মহাবিশ্ব আমাকে পাকিস্তান নিয়ে আসে শুধু আমার ভেতরের পুঞ্জীভূত যন্ত্রণা আর আত্ম অহংকারকে চ্যালেঞ্জ করার জন্যই নয়, বরং নিজেকে পথ দেখানোর জন্যও বটে।

যাত্রার পথে দেখা হওয়া মুসলিমদের আচরণ, সহানুভূতি আর জীবনবোধ আমাকে উপলব্ধির আরও গভীরে নিয়ে আসে। আরও অনুসন্ধান করার জন্য আমাকে উদ্বুদ্ধ করে। দশ বছরের বেশি সময় ধরে একটা মুসলিম দেশে থাকায় এবং এই অঞ্চলে প্রচুর ঘোরাফেরার পর আমি উপলব্ধি করেছি- -আমি শান্তি ফিরে পেয়েছি। এক ব্যক্ত শান্তির পরশ তাদের হৃদয়ে আছে, যা শুধু স্বপ্নেই অনুভব করা সম্ভব।

কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিশ্বব্যাপী ইসলামকে নিদারুণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়। পরিকল্পিতভাবে মানুষকে ইসলাম থেকে দূরে রাখা করা হয়। সবচেয়ে বেশি সমালোচনা করা হয়। সব ধর্মের মতো ইসলামেরও অনেক ব্যাখ্যা রয়েছে, তবে এর প্রকৃত অর্থ হচ্ছে শান্তি, ভালোবাসা ও একত্ববাদ। এটা শুধু একটা ধর্ম নয়; বরং মানবতা, মর্যাদা ও ভালোবাসাময় জীবনের পথ।

কানাডিয়ান ট্রাভেলার ও ভিডিও ব্লগার রোজি গ্যাব্রিয়াল। লেখাটি তার ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে অনূদিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.