বেরোবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার উদ্যোগে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। আয়োজকরা জানান, উৎসবটি ১৮ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।
উৎসবকে ঘিরে বিভিন্ন আকর্ষণীয় কর্নার স্থাপন করা হয়। এর মধ্যে ছিল—ফ্রি ব্লাড গ্রুপিং সেবা,ফ্রী কফি কর্নার, সমর্থক বুথ, যার মাধ্যমে সংগঠনের সমর্থক নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া সাহিত্য কর্নারে ইসলামী সাহিত্য ও বিভিন্ন বইয়ের পর্যালোচনা, প্রকাশনা কর্নারে সংগঠনের বিভিন্ন প্রকাশনার প্রদর্শনী করা হয়। একইসঙ্গে কর্মী, সাথী, সদস্য ও স্কুল পর্যায়ের জন্য আলাদা আলাদা সিলেবাস কর্নার স্থাপন করে শিক্ষামূলক উপকরণ বিতরণ করা হয়।
উৎসবে জুলাইয়ের শহীদ আবু সাঈদকে স্মরণ করে একটি ফটোগ্রাফি কর্নারও স্থাপন করা হয়। সেখানে বিভিন্ন অনুপ্রেরণামূলক ও প্রতিবাদী লেখা প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজক কমিটির বেরোবি শাখার সভাপতি মোঃ সুমন সরকার বলেন, “নববর্ষকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক চিন্তা, নৈতিকতা ও জ্ঞানচর্চা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।”
আরও পড়ুনঃ ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন
এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য শিবলী সাদিক বলেন, “আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে তারা বই, সেবা ও মূল্যবোধ—সবকিছু একসঙ্গে পাবে।”
মেলায় ঘুরতে আসা এক শিক্ষার্থী বলেন, শিবিরের এই উৎসবের সবকিছু অন্যান্য উৎসবের তুলনায় অনেক গুছানো। দেখে ভালো লাগলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


