Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার ব্লগ কীভাবে শুরু করবেন এবং অনলাইনে অর্থ উপার্জন করবেন?
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

ব্লগ কীভাবে শুরু করবেন এবং অনলাইনে অর্থ উপার্জন করবেন?

By Yousuf ParvezSeptember 17, 20242 Mins Read

আপনি কি লিখতে পারেন? নানান বিষয় নিয়ে আগ্রহ আছে? ব্লগ বা সাইটের কথা ভাবছেন? কিভাবে ব্লগিং শুরু করবো, ব্লগিং করে কত টাকা আয় করা যায়, এ সকল প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে আপনি ব্লগিং করতেই পারেন। ইংরেজি বা বাংলা যেকোনো ভাষায় ব্লগিং করে আয় করতে পারেন সহজে।

ব্লগ

Advertisement

ব্লগ করার জন্য ওয়েবসাইট প্রয়োজন। আপনি চাইলে ফ্রি ব্লগ সাইট তৈরি করতে পারেন। আবার নিজে ডোমেইন-হোস্টিং কিনেও ওয়েবসাইট তৈরি করতে পারেন। গুগল করলেই ফ্রি সাইট তৈরির অনেক লিংক পেয়ে যাবেন। যেমন ব্লগার ডট কম। আপনি এসব লিংকে ঢুকে নিজের পছন্দমতো সাইট তৈরি করে নিতে পারবেন।

ডোমেইন-হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করে ব্লগিং করা মানে এক ধাপ এগিয়ে যাওয়া। ধরুন, আপনি শিশুর পরিচর্যা নিয়ে লিখতে পছন্দ করেন। ডোমেইন কেনার সময় ‘বেবিকেয়ার’ বা এ রকম শব্দযোগে ডোমেইন কিনতে পারলে তা গুগলে র‌্যাংক করতে সহজ হবে। এতে পরে আয়ের ক্ষেত্রেও আপনি এগিয়ে থাকবেন।

ওয়েবসাইট তৈরিতে পরিচিত ডেভেলপারদের সহায়তা নিতে পারেন। চাইলে ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করে ওয়েবসাইট বানাতে পারেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করার ক্ষেত্রে আপনি কোনো ধরনের প্রোগ্রামিং না জানলেও সমস্যা নেই। বিষয়টা এমন নয় যে আপনি পছন্দমতো নানা বিষয়ে লিখছেন। এভাবে লিখলে ওয়েবসাইটে পাঠক বাড়ার সম্ভাবনা কম। বিষয় নির্দিষ্ট করে লিখলে ওয়েবসাইটে পাঠক বাড়বে।

বিষয় নির্ধারণের ক্ষেত্রে নিজের আগ্রহ, সংশ্লিষ্ট বিষয়ে জানাশোনার পাশাপাশি মানুষের কাছে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা চিন্তা করা জরুরি। আবার বিষয়টিকে ভেঙে যতটা পারা যায় সুনির্দিষ্ট করলে ভালো হয়। ধরুন, আপনি খেলা নিয়ে লিখতে চান। এবার ভাবুন কোন খেলা নিয়ে লিখবেন। সেটা যদি ক্রিকেট হয়, সেখান থেকে আরও নির্দিষ্টভাবে বিষয়টি
‘ক্রিকেটের ইতিহাস’ হতে পারে; কিংবা এ রকম অন্য কিছু।

আপনার ওয়েবসাইট যত মানুষের কাছে পৌঁছাবে, তত আপনার আয় সহজ হবে। ব্লগিং করে আয়ের নানা উপায় ধাপে ধাপে সামনে আসে। প্রথমত, আয়ের উৎস হতে পারে গুগল। গুগল অ্যাডসেন্সে আবেদন করলে তারা ওয়েবসাইট রিভিউ করবে। সব ঠিক থাকলে বিজ্ঞাপনের অনুমোদন পাবেন। গুগলের মাধ্যমে আপনার সাইটে যেসব বিজ্ঞাপন আসবে,
তাতে কেউ ক্লিক করলে আপনি তা থেকে আয় করতে পারবেন। গুগল একটা সময় পরে তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।

Top Three Excuses for Not Writing a Blog | Kinaxis Blog

আপনার ওয়েবসাইট যদি জনপ্রিয় হয়, তাহলে স্পনসর নিতে পারবেন। স্পনসরশিপ আপনার আয়ের বড় মাধ্যম হতে পারে। এ ছাড়া এফিলিয়েট মার্কেটিং করেও আপনি আয় করতে পারেন। আপনি যে বিষয়ে লিখছেন, সে বিষয়সংশ্লিষ্ট কোনো পণ্য বা সেবার লিংক আপনার লেখায় যুক্ত করতে পারেন। এই লিংকের মাধ্যমে যদি কেউ পণ্য বা সেবা নেন,
তাহলে আপনি সেখান থেকেও আয় করতে পারবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

June 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

April 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

April 21, 2026

Latest News

খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa