Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষে এক প্রচারণায় দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মুখে শোনা গেল তসলিমা নাসরিনের নাম। এতে ধারণা করা হচ্ছে, এবার ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছেন বাংলাদেশি লেখিকা।

হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ এইটিন এই খবর দেয়। সিএএ’র পক্ষে দেশব্যাপী বিজেপির প্রচারণা কর্মসূচি ‘জন জাগরণ অভিযানে’ এক বক্তব্যে তসলিমা ছাড়াও পাকিস্তানের গায়ক আদনান সামির উদাহরণ টানেন নির্মলা।

নির্মলা বলেন, ‘২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ৩৯১ আফগান মুসলিম এবং ১৫৯৫ পাকিস্তানি শরণার্থী মুসলিম ভারতের নাগরিকত্ব পেয়েছেন। এই সময়ই ২০১৬ সালে আদনান সামিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আরও একটি উদাহরণ তসলিমা নাসরিন। এতেই বোঝা যায় আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভুল।’

তিনি আরও বলেন, ‘শুধু ২০১৯ সালেই ২৮৩৮ পাকিস্তানি উদ্বাস্তু, ৯৪৮ আফগান এবং ১৭২ বাংলাদেশি উদ্বাস্তু ভারতের নাগরিকত্ব পেয়েছেন। ১৯৬৪ থেকে ২০০৮ পর্যন্ত প্রায় ৪ লাখ শ্রীলঙ্কার তামিল গোষ্ঠীর মানুষ এ দেশের নাগরিক হয়েছেন।’

বিতর্কিত আইনটি ধর্মীয় বিভাজনমূলক নয়, এটা বোঝাতে তসলিমা ও সামির নাম উল্লেখ করেন নির্মলা। এতে ধারণা করা হচ্ছে, এক যুগেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করে আসা বাংলাদেশি লেখিকা তসলিমাকে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার কথা ভাবছে বিজেপি সরকার।

২০০৪ সাল থেকে দিল্লিতে রেসিডেন্স ভিসা নিয়ে বসবাস করছেন তসলিমা নাসরিন। লেখালেখির কারণে মৌলবাদী হুমকির জেরে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। প্রায় একই পরিস্থিতিতে পাক গায়ক আদনান সামিকে ভারতে নাগরিকত্ব দেয়া হয়েছে।

এদিকে সিএএ’র বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে ভারতে গণবিস্ফোরণ ঘটলেও এই আইনকে সমর্থন করেছেন তসলিমা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুনে ভালো লাগছে যে বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার মানুষেরা এদেশের নাগরিকত্ব পাবেন। এটা খুব ভালো এবং উদার ভাবনা।’

পাশাপাশি সরকারের কাছে তার আবেদন, ‘যারা আমার মতো উদারপন্থী মুসলিম, তাদের উপরও বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে নিপীড়ন হয়। তাদেরও ভারতে থাকার অধিকার পাওয়া উচিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.