Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভালোবাসা দিবসে সৌদি আরবে এক সময় গোলাপ বিক্রি করতে দেখলেও তেড়ে আসতো পুলিশ৷ দিন বদলেছে৷ সৌদি তরুণ-তরুণীদের জীবন এখন অনেক আধুনিক৷ দেখুন ছবিঘরে…

তখন গোলাপেও ছিল আপত্তি

দু’ বছর আগে ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে ফেরি করে তরুণ-তরুণীদের মাঝে গোলাপ ফুল বিক্রি করা যেতো না৷ ছুটে এসে বিক্রেতাকে ধরে নিয়ে যেতো ধর্মীয় বিধান কার্যকর করার দায়িত্বে নিয়োজিত বিশেষ পুলিশ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি চলচ্চিত্র নির্মাতা রিয়াদের এক ক্যাফেতে বসে বলছিলেন, ‘‘এক সময় লাল গোলাপ বিক্রি করা ছিল মাদক বিক্রির মতো ব্যাপার৷’’

প্রতিদিন গোলাপের, প্রেমের…

এখন বিধিনিষেধের এত কড়াকড়ি নেই৷ রেস্তোরাঁয় তরুণ-তরুণীদের পাশাপাশি বা মুখোমুখি বসে গল্প করা এখন স্বাভাবিক দৃশ্য৷ আগে তা কল্পনাই করা যেতো না৷ তরুণ চলচ্চিত্র নির্মাতার প্রেমিকা আগের দিনগুলোর কথা ভেবে যেন আঁতকে উঠলেন, ‘‘তখন একজন অনাত্মীয়ের পাশে একজন নারী বসবে এটা কল্পনা করাও ছিল অসম্ভব৷’’ তরুণ-তরুণীরা এখন কতটা স্বাধীন? গণমাধ্যমকর্মী তরুণী জানালেন, ‘‘এখন মেয়েরা তো ছেলেদের ডেকে বাইরে নিয়ে যায়৷’

উপহার নিয়ে লুকোচুরি

আজকাল বিশেষ দিনে চিঠি লেখালেখি, কার্ড বিনিময়ও চলে৷ তবে ধরা পড়লে মুশকিল৷ ২৭ বছর বয়সি সামিরা (ছদ্মনাম) জানালেন বয়ফ্রেন্ডের জন্মদিনে কার্ড পাঠিয়ে একবার খুব বিপদে পড়েছিলেন৷ সেই কার্ড দেখে খুব রেগে গিয়েছিলেন বয়ফ্রেন্ডের মা৷

বয়ফ্রেন্ডকেও সন্দেহ
সৌদি আরব আগের চেয়ে ‘আধুনিক’ হলেও তরুণ-তরুণীরা এখনো ক্যাফে বা রেস্তোরাঁয় খুব বেশি অন্তরঙ্গ হতে পারেন না৷ তাতে সব জানাজানি হয়ে যাওয়ার ঝুঁকি থাকে৷ সামিরা জানালেন, সম্পর্ক ভেঙে গেলে বয়ফ্রেন্ডও বিপদে ফেলতে পারেন, ‘‘সে ভিডিও করে ফেলে কিনা কিংবা ছবি তুলে রাখে কিনা মেয়েরা সব সময় এ আতঙ্কে থাকে৷ সে যদি পরে আব্বাকে বলে দেয়, অথবা সব যদি পরিবারকে দেখিয়ে দেয়! ’’

চুমু হারাম

২৫ বছর বয়সি নাসের একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন৷ তার এক বন্ধু রিয়াদের এক রেস্তোরাঁয় পর্দার আড়ালে গার্লফ্রেন্ডকে চুমু খেয়েছিলেন৷ রেস্তোরাঁর ম্যানেজার এসে হঠাৎ চুম্বনদৃশ্য ভিডিও করতে করতে চেঁচাতে থাকেন, ‘‘এটা হারাম! এটা অনৈসলামিক!’’

গাড়িতে নিরাপদ
নাসেরের মতে, ‘‘কখনো কখনো শুধু গাড়িতে ডেট করাই নিরাপদ৷’’ (ফাইল ফটো)

ভাই যখন গোয়েন্দা

‘‘প্রেম করি’’ কথাটা সৌদি আরবের তরুণ-তরুণীরা এখনো খোলাখুলি সবাইকে বলতে পারেন না৷ তাই ভালোবাসা এবং ভালোবাসা দিবস সম্পর্কে সবাই কথা বলেছেন নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে৷ ২০ বছর বয়সি এক তরুণীর সন্দেহ, তার সেনাকর্মকর্তা বড় ভাই এক সময় তার পেছনে এক সেনাসদস্যকে গোয়েন্দাগিরির জন্য লাগিয়েছিলেন৷ সেই তরুণী প্রেম করে কিনা তা জানাই ছিল গোয়েন্দাগিরির একমাত্র উদ্দেশ্য৷

সত্য গোপন, গোপন ভ্রমণ

বার্তা সংস্থা এএফপিকে সামিরা জানান, সময় কিছুটা বদলালেও তরুণ-তরুণীরা এখনো একেবারে অবাধে মেলামেশা করতে পারেন না৷ তিনি মনে করেন, ‘‘সৌদি সমাজ আগের চেয়ে আধুনিক হয়েছে ঠিকই, তবে মানুষ এখনো দেখেই অনেক খারাপ কিছু ভেবে বসে বলে প্রেম নিয়ে অনেকে মিথ্যা বলে৷’’ বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে নিজের মতো সময় কাটাতে সপ্তাহান্তে অনেকে দুবাই চলে যান বলেও জানিয়েছেন তিনি৷ সূত্র : ডয়েচে ভেলে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.