Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে ১০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে তাদের মিত্র সৌদি আরব। মার্কিন টেলিভিশন এক চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েন প্রসঙ্গে বলেন, ‘সৌদি আরব আমাদেরকে আমাদের সেনার জন্য অর্থ পরিশোধ করেছে। এছাড়া আমাদের সঙ্গে সৌদি আরবের সম্পর্কও খুব ভালো।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছি, শুনুন, আপনারা খুবই ধনী দেশ। আপনারা কি আরও সৈন্য চান? যদি চান তাহলে আমি আপনাদেরকে তা পাঠাবো কিন্তু আপনাদের এর জন্য অর্থ পরিশোধ করতে হবে। তারা আমাদের অর্থ পরিশোধ করেছে। ইতোমধ্যে আমাদের নামে ব্যাংকে ১০০ কোটি মার্কিন ডলার জমা হয়েছে।’ গত বছরের অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানায়, সৌদি আরবে অতিরিক্ত ৩ হাজার মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ব্যাপারে অনুমোদন দিয়েছে তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.