Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি

By Saiful IslamApril 18, 20202 Mins Read

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি

Advertisement
মাননীয় প্রধানমন্ত্রী, মনে হয় আপনার পর্যন্ত সঠিক তথ্য পৌঁছাচ্ছে না। এজন্যই আপনার শরণাপন্ন হয়েছি। যারা পজিটিভ রোগীর সেবা দিবেন তাদের এন ৯৫ মাস্ক পরিধান করা অপরিহার্য। স্বীকার করছি, এন ৯৫ মাস্ক কোথাও নাই। এটা আমেরিকা বানায়। ইউরোপ বানায় এফ এফ পি ২, এফ এফ পি ৩। চীন বানায় কেএন ৯৫। সব একই মানের । এক এক দেশ এক এক নামে বানায়। আমাদের সুযোগ আছে চীন থেকে কেএন ৯৫ আনানোর। আলী এক্সপ্রেস থেকে এখনো অনলাইন এ অর্ডার দেয়া যাচ্ছে । সরকারি ভাবে আনলে তো কথাই নেই।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে মাস্ক সরবরাহ করা হচ্ছে সেটা আদৌ এন ৯৫ এর সমপর্যায়ের মাস্ক নয়। ফেইসবুক এ ডাক্তারদের ক্লোসড গ্রুপে (প্লাটফর্ম, বাংলাদেশ ডক্টরস ফোরাম, ফাউন্ডেশন ফর ডক্টরস রাইট এন্ড সেফটি ইত্যাদি) যে কেউ দেখলে বুঝতে পারবেন। দেশের প্রায় সকল ডাক্তার এসব গ্রুপের সাথে সংযুক্ত। এ ধরণের মাস্ক এর সবদিক থেকে মুখমন্ডল কে সিল করে রাখবে যাতে করে তিনি মাস্ক এর পাশ দিয়ে নয়, মাস্ক এর ভেতর দিয়ে রেস্পিরেশন নিবেন। এটা ড্রপলেট বাহিত ইনফেকশন। ভাইরাস ঢুকবে নাক-মুখ-চোখ দিয়ে। আপনি যদি জিজ্ঞেস করেন সুরক্ষা সামগ্রীর কোনটা সবচেয়ে বেশি অপরিহার্য, আমি বলবো এন ৯৫ গোছের মাস্ক। তবে এই অপরিহার্যতা তাদের জন্য, যারা পজিটিভ রোগীকে কাছ থেকে সেবা দিবে। এটা ছাড়া স্বাস্থ্য কর্মীরা আক্রান্ত হবেই। ব্রুনেই তে পজিটিভ রোগীদের সেবা চলছে আজ ৩৭ দিন ধরে। আল্লাহ এর রহমতে আজ পর্যন্ত কোনো স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয় নাই।

আজ আপনার সাথে লাইভ আলোচনায় নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন বললেন, “আমরা একটাও এন ৯৫ গোছের মাস্ক পাই নাই”। উত্তরে স্বাস্থ্য মহাপরিচালক বললেন, “আগেও দেয়া হয়েছে, আবারো দেয়া হবে”। ফেইসবুক থেকে জানলাম, কুষ্টিয়া-তে আজ যে মাস্ক দেয়া হয়েছে প্যাকেট এর ওপর লেখা আছে এন ৯৫, তবে ভেতরে অনুপযোগী মাস্ক (মাস্ক এর একটি ভিডিও দেয়া আছে সেখানে) । সংবাদপত্রে দেখলাম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক অনুপযোগী মাস্ক গ্রহণ না করাতে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কুয়েত মৈত্রী হাসপাতাল পজিটিভ রোগীর প্রধান আশ্রয়স্থল। সেখানেও উপযোগী মাস্ক দেয়া হচ্ছে না। আজ পর্যন্ত দেশের কোনো প্রান্ত থেকে শুনলাম না যে, কোথাও উপযোগী মাস্ক দেয়া হয়েছে। অথচ এন ৯৫ এর সমপর্যায়ের মাস্ক ছাড়া পজেটিভ রোগীর সেবা করলে সে আক্রান্ত হবেই, যদি কেউ আক্রান্ত না হয় তবে সেটা একটা মিরাকেল।

যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এন ৯৫ মাস্ক সরবরাহ করছেন, হয় তারা না জেনে, না বুঝে, এটা করছেন অথবা সরকার কে বিপদে বা বিব্রত করতে এটা করছেন। জরুরি ভিত্তিতে এটার তদন্ত করে প্রয়োজনীয় স্থানে উপযুক্ত মাস্ক সরবরাহ না করলে আমি সমূহ বিপদের আশঙ্কা দেখছি।
ডা: এ বি এম কামরুল হাসান
অ্যানাসথেসিয়া বিভাগ, রিপাস হাসপাতাল
ব্রুনেই দারুসসালাম
ইমেইল: [email protected]

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

June 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

April 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

April 21, 2026

Latest News

খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa