Advertisement

জুমবাংলা ডেস্ক : মারামারি থামাতে গিয়ে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবুর বড় ভাই কৌশিক প্রামাণিক মিঠু (৫০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হামলার এ ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, কৌশিক অলিম্পিক কোম্পানির রাজশাহীর ব্যবস্থাপক ছিলেন। এ কোম্পানিরই এক কর্মচারীর নেতৃত্বে একদল যুবক তার ওপর হামলা চালায়। হামলায় রাহুল নামে কোম্পানির এক গাড়িচালক আহত হয়েছেন।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন রাহুল জানান, বৃহস্পতিবার সকালে নগরীর সাগরপাড়া এলাকায় কোম্পানির গুদামে সজিবুল ইসলাম নামে এক কর্মচারী তাকে মারধর করছিল। কোম্পানির ব্যবস্থাপক কৌশিক তখন তাকে রক্ষা করেন। এ কারণে ব্যবস্থাপকের ওপর ক্ষিপ্ত হন সজিবুল।

তিনি আরও জানান, মারপিটের শিকার হয়ে তারা অভিযোগ করতে মতিহার থানায় যান। সেখানেই কৌশিক প্রামাণিকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি পড়ে যান। পরে রামেক হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলে চিকিৎসক কৌশিককে মৃত ঘোষণা করেন।

নগরীর মতিহার থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, কৌশিক প্রামাণিকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.