আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মালিতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে বাস পড়ে ৩১জনের প্রাণহানি

মঙ্গলবার সেতু থেকে একটি বাস নদীতে পড়ে তলিয়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে মালিতে এ দুর্ঘটনা ঘটে। দেশটির মালিয়ান শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় বাসটি সেতু থেকে উল্টে যায়। পরে এটি তলিয়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ‘চালকের গাড়ি নিয়ন্ত্রণে ব্যর্থতা’ এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

দেশটির পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এদিন কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস বিকেল ৫টার দিকে সেতু থেকে ছিটকে পড়ে। যার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এ ঘটনায় নিহতদের মধ্যে মালিয়ান এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মালিতে প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনার ঘটে। মূলত দেশটির অনেক রাস্তা এবং যানবাহনের অবস্থা অনেক খারাপ। এর পাশাপাশি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো এবং গণপরিবহণে নিয়মকানুন মানতে শিথিলতাও দেশটির সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.