
স্পোর্টস ডেস্ক : এক যুগ পর আবারো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলবেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পর ওল্ড ট্রাফোর্ডের চেনা আঙিনায় অনুশীলনে ফিরে রোনালদো বললেন, আয়েসে দিন কাটাতে আসেননি তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকেই সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মাঝে জল্পনা রোনালদোকে রেড ডেভিলসের জার্সিতে আবার খেলতে দেখা যাবে। ফুটবল প্রেমীদের সেই স্বপ্ন হয়তো আজই পূরণ হতে চলেছে। শনিবার (১১ সেপ্টেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ মুখোমুখি হচ্ছে নিউক্যাসলের। রোনালদো-ভক্তদের প্রত্যাশা, এই ম্যাচেই হয়তো নেমে পড়বেন পর্তুগিজ যুবরাজ!
রোনালদোর সামনে রয়েছে অনেকগুলো মাইলফলক। রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৭৮৫। প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোল করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৫টি গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে আর মাত্র ১৬টি গোল করতে পারলেই প্রিমিয়ার লিগে ১০০ গোল হয়ে যাবে রোনালদোর।
রোনালদো চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বর্তমানে তার গোলসংখ্যা ১৩৫টি। আর ১৫টি গোল করতে পারলে ইউরোপসেরার এই লিগে ১৫০ গোল করার কীর্তি গড়বেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানইউয়ের পক্ষে মোট ১১৮টি গোল করেছেন সিআরসেভেন। আর ৩২টি গোল করতে পারলে ম্যানইউয়ের জার্সিতে ১৫০ গোল হয়ে যাবে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


