Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার রাশিয়ানরা যেসব কারণে সহজে হাসতে চায় না
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

রাশিয়ানরা যেসব কারণে সহজে হাসতে চায় না

By Yousuf ParvezOctober 20, 20242 Mins Read

রাশিয়ায় কখনো ঘুরতে গেলে অদ্ভুত এক বিষয় আপনার চোখে নিশ্চয়ই পড়েছে—লোকজন খুব একটা হাসছে না। তারা প্রায় সব সময়ই গম্ভীর, যেন তাদের জীবনে হাসি কিংবা আনন্দের কোনো জায়গা নেই। মনে কি প্রশ্ন জেগেছে কখনো রাশিয়ানরা কেন এত গোমড়ামুখো? কেন তারা সহজে হাসতে চায় না?

রাশিয়ানরা হাসতে চায় না

Advertisement

এ ধরনের আচরণ কিন্তু শুধু ব্যক্তিগত বৈশিষ্ট্যের জন্য নয়, বরং এর পেছনে রয়েছে অনেক গভীর সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক কারণ। রাশিয়ার গোমড়ামুখী মানুষদের হাসি না পাওয়ার পেছনে আছে তাদের শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস ও সংস্কৃতির প্রভাব।

রাশিয়ানদের এই গোমড়ামুখের পেছনের কারণগুলো আরও ভালোভাবে বুঝতে হলে তাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কেও ধারণা নিতে হবে। চলুন জেনে নেই রাশিয়ানরা কেন সহজে হাসে না।

রাশিয়ায় হাসি সাধারণত প্রকৃত সুখ বা আন্তরিক সম্পর্কের প্রতিফলন। এটি সৌজন্যের জন্য ব্যবহৃত হয় না। যখন একজন রাশিয়ান আপনার সঙ্গে হাসিমুখে কথা বলে, তখন বুঝতে হবে সে সত্যিই ভালো মেজাজে আছে বা আপনার প্রতি সত্যিকার অর্থেই যত্নশীল।

আমরা যেমন পরিচিত–অপরিচিত সবার সঙ্গে হেসে হেসেই কথা বলি। রাশিয়ানরা এই কাজ করে না। তারা অপরিচিতদের খুব একটা হাসিমুখে অভ্যর্থনা করে না। তবে তারা একেবারেই যে হাসে না তা কিন্তু নয়। তারা পরিচিতদের সঙ্গে হাসাহাসি ঠিকই করে পরিস্থিতি বুঝে। তবে অপরিচিত কোনো রাশিয়ানের দিকে কখনো তাকিয়ে হাসলে কিন্তু তারা মুখ ফিরিয়ে নেবে না কখনোই। বরং তারা এটিকে গুরুত্বসহকারে দেখবে।

রাশিয়ায় পরিস্থিতি বুঝেই আচরণ করাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে তারা কোনো ব্যবসায়িক বৈঠকে যেখানে কোনো আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে কিংবা কারও সঙ্গে প্রথমবারের মতো পরিচয় হচ্ছে, এ ধরনের পরিস্থিতিতে অতিরিক্ত হাসাহাসিকে সঠিক মনে করে না। তাদের ধারণা, এতে মনে হতে তারা ব্যাপারটি গুরুত্বসহকারে দেখছে না বা প্রতিপক্ষকে সম্মান করছে না।

পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতির মধ্যে এই বিষয় বেশ সাধারণ ব্যাপার হলেও রাশিয়ানদের জন্য খানিক ভিন্ন। রাশিয়ায় সৌজন্য প্রকাশে কেউ হাসে না। বরং, তারা মনে করে সব সময় হাসিমুখে থাকা অনেক সময় ভুল বার্তা দিতে পারে। তাদের ধারণা, কেউ কিছু লুকাতে বা আসল অনুভূতি প্রকাশ করতে না চাইলেই অকারণে হাসে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

June 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

April 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

April 21, 2026

Latest News

খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa