প্যারামেডিক্যাল শিক্ষার্থী ‘নির্ভয়া’ সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। ছবি সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্যারামেডিক্যাল শিক্ষার্থী ‘নির্ভয়া’ সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে দুই জনের করা ‘রায় সংশোধন আবেদন’ খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। চার আসামির মৃত্যুদণ্ড কার্যকরের দিন ধার্যের পর উচ্চ আদালতের কাছে রায় সংশোধনের আবেদন জানিয়েছিলেন দুই আসামি বিনয় শর্মা ও মুকেশ সিং। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আদালতের এমন রায়ের পর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন এক আসামি মুকেশ সিং।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে বাসের মধ্যে প্যারাম্যাডিক শিক্ষার্থী নির্ভয়াকে ছয়জন মিলে ধর্ষণ করে। পরে তাকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় তারা। এতে গুরুতর আহত হওয়া নির্ভয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের এক জন মারা যাওয়ায় তাকে মামলার বাইরে রাখা হয় এবং আরেকজন ওই সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। ২০১৭ সালের ৫ মে বাকি চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

রায়ের পর চার আসামিই তা রিভিউয়ের আবেদন করে। তিন আসামি পবন গুপ্ত, বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের রিভিউ আবেদন আগেই খারিজ হয়ে গিয়েছিল। বাকি ছিল অক্ষয় সিংয়ের আবেদন। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর তার রিভিউ আবেদনের শুনানি শেষ করে আবেদন খারিজ করে দেন তিন বিচারকের আপিল বেঞ্চ।

চলতি বছরের ৭ জানুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে দিল্লির আদালত। ২২ জানুয়ারি সকাল ৭টায় তাদের ফাঁসি কার্যকর করার নির্দেশ দেয় আদালত। এরপর দুই আসামি বিনয় শর্মা ও মুকেশ সিং রায় সংশোধনের আবেদন করে। মঙ্গলবার আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ তাদের আবেদন খারিজ করে দেয়।

এরপরই চার আসামির একজন মুকেশ সিং প্রাণ ভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন। বাকি তিন আসামি এখনও আবেদন করেননি। তারা আবেদন করবেন কি’না সেটাও নিশ্চিত নয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.