Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রিয়ালের কাছে বার্সার হার, কোচের ওপর সমর্থকদের হামলা
খেলাধুলা ফুটবল

রিয়ালের কাছে বার্সার হার, কোচের ওপর সমর্থকদের হামলা

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 25, 20212 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। কোচ রোনাল্ড কোম্যানেরও বৈকি! লিগ আর চ্যাম্পিয়ন্স লিগে তথৈবচ পারফর্ম্যান্সে ক্লাব কর্তৃপক্ষ থেকে তার ওপর চাপ বাড়ছে। সব শেষ হারটা এসেছে এল ক্লাসিকোয়, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে। এই হারের পর বার্সা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তবে সমর্থকদের প্রতিক্রিয়া ঠিকই পেয়ে গেছেন বার্সা কোচ। খেলা শেষে বেরোতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি।

টানা দুই ম্যাচ জেতার সুখস্মৃতি নিয়ে এল ক্লাসিকোয় পা রেখেছিল বার্সা। করোনা মহামারির পর এই প্রথম কানায় কানায় ভরা গ্যালারির সামনে খেলার সুযোগ পেয়েছিল দলটি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হওয়ায় ম্যাচটার গুরুত্ব তাই ছিল অনেক বেশিই। সেই ম্যাচে জয় তুলে নেওয়ার মরিয়া চেষ্টাই চালিয়েছে কাতালানরা। তবে সফলতার দেখা পায়নি দলটি। হেরেছে ২-১ গোলে।

ম্যাচ শেষে ফলাফল নিয়ে হতাশা ঝরে পড়েছে কোম্যানের কণ্ঠে। তিনি বলেন, ‘আমি ম্যাচের ফলাফল নিয়ে বেশ হতাশ। তবে দল শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে দেয়নি। আমরা পরিষ্কার সুযোগ তৈরি করতে পারিনি। ম্যাচটা সমানে সমানেই লড়েছি আমরা। তবে ছোট ছোট কিছু বিষয়ই পার্থক্য গড়ে দিয়েছে আজ। বুধবার আরও একটা ম্যাচ আছে আমাদের। মৌসুমটা অনেক লম্বা, আর আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে।’
ম্যাচ হারলেও গান গেয়ে, চিৎকার করে ন্যু ক্যাম্পে সমর্থকরা দলকে পুরো ৯০ মিনিটই উজ্জীবিত করে গেছেন। বার্সার খেলোয়াড়দের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার পাশাপাশি এই বিষয়টিও মনে ধরেছিল কোম্যানের। বলেছিলেন, ‘মাদ্রিদের কাছে ঘরের মাঠে হারের পর ইতিবাচক বিষয় খোঁজাটা কঠিন। তবে খেলোয়াড় আর ভক্তরা যেমন মনোভাব দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।’

তবে সমর্থকদের নিঃস্বার্থ সমর্থনের দৃশ্যটা অন্য রূপ নেয় স্টেডিয়ামের বাইরে। খেলা, সংবাদ সম্মেলন শেষ করে কোচ কোম্যান যখন বেরিয়ে যাচ্ছেন নিজের আউডি গাড়িতে করে, তখনই ঘটল ঘটনাটা। সমর্থকদের একটা বিশাল ঝাঁক গিয়ে ছেঁকে ধরল তার গাড়িকে।

কয়েকজন তার সঙ্গে ছবি তুললেন, তবে বাকিরা গাড়ির বনেটে-দরজায় ধাক্কাধাক্কি করলেন, চিৎকার করলেন অশ্রাব্য ভাষায়। তবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল, ‘এখনই ক্লাব ছেড়ে বেরিয়ে যাও’, অন্যরা তাতে যোগ করছেন, ‘পারলে রাস্তায় নেমে দেখাও’।

তবে এমন প্রীতিকর পরিস্থিতি এড়িয়ে রোনাল্ড কোম্যান বেরোতে পেরেছেন ভালোভাবেই। তার গাড়িতে কিংবা শরীরে কোনো বড় ক্ষতি ছাড়াই সেখান থেকে বেরিয়ে পড়েন ডাচ এই কোচ।

সমর্থকদের রোষানলে পড়লেও কোচ কোম্যান অবশ্য সভাপতি হোয়ান লাপোর্তাকে পাশেই পেয়েছেন এর আগ পর্যন্ত। ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, বার্সা সভাপতির আস্থা ভোট আছে কোম্যানের পক্ষে। যদিও বিশেষজ্ঞদের বিশ্বাস, উপযুক্ত উত্তরসূরি পেলেই বার্সা কর্তৃপক্ষ তাকে কোচের পদ থেকে সরিয়ে দেবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.