Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রেকর্ড গড়লো ইতালি
খেলাধুলা ফুটবল

রেকর্ড গড়লো ইতালি

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 6, 20212 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডের বিপক্ষে কাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইতালি। আর এই ফলাফলের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে আজ্জুরিরা। যদিও জর্জিনহোর পেনাল্টি মিসে কাল জয়ের সুযোগটি হাতছাড়া করেছে রবার্তো মানচিনির দল।

গত ৩৬ ম্যাচের কোনটিতেই পরাজিত হয়নি ইতালি। এর ফলে স্পেন ও ব্রাজিলের করা ৩৫ ম্যাচের অপরাজিত থাকার যৌথ রেকর্ডটি ভেঙ্গে এখন এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ব্রাজিল এই রেকর্ড গড়েছিল। অন্যদিকে স্পেন ২০০৯ সালে এই রেকর্ড স্পর্শ করেছিল।

যদিও ৬২ মিনিটে জর্জিনহো পেনাল্টিতে গোল দিতে পারলে ম্যাচের ফলাফল হয়তবা ভিন্ন হতে পারতো। ডোমেনিকো বেরারডিকে ফাউলের অপরাধে পেনাল্টি আদায় করে নেয় সফরকারীরা। কিন্ত চেলসি মিডফিল্ডার জর্জিনহো স্বাগতিক গোলরক্ষক ইয়ান সোমারকে পরাস্ত করতে ব্যর্থ হন।

এরপরও অবশ্য ম্যাচ জয়ের বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে ইতালি। কিন্তু শেষ পর্যন্ত স্বস্তিদায়ক এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। এই ড্রয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ-সি’র শীর্ষ দল হিসেবে বাছাইপর্বে এগিয়ে চলেছে ইতালি। দ্বিতীয় স্থানে থাকা সুইসদের তুলনায় তারা চার পয়েন্ট এগিয়ে রয়েছে। যদিও সুইজারল্যান্ড দুই ম্যাচ কম খেলেছে।

ম্যাচ শেষে স্থানীয় গণমাধ্যমে ইতালিয়ান ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনি বলেছেন, ‘আজ আমরা অসাধারন খেলেছি। জুনে ইউরোর গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতেও আমরা এত ভাল খেলিনি। যদি আজ গোল করতে পারিনি। কিন্তু আজকের ম্যাচটি থেকে আমরা অনেক ইতিবাচক দিক অর্জন করেছি।’

জুলাইয়ে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন হবার পর প্রথম ম্যাচে বৃহস্পতিকার বুলগেরিয়ার সাথে ১-১ গোলে হতাশাজনক ড্র দিয়ে এবারের বাছাইপর্ব শুরু করেছে রবার্তো মানচিনির দল। কিন্তু গতকাল বাসেলের প্রথমার্ধে সফরকারীরাই বেশী ভাল খেলেছে। বেরারডি ও লোরেঞ্জো ইনসিগনের দুটি প্রচেষ্টা সোমার রুখে না দিলে তখনই হয়ত এগিয়ে যেতে পারতো ইতালি। ম্যাচের সবচেয়ে সেরা সুযোগটি আসে বিরতির সাত মিনিট পর। বেরারডির আদায় করা পেনাল্টি থেকে অবশ্য জর্জিনহো গোল করতে পারেননি। ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটেও জর্জিনহো নিজের শটটি মিস করেছিলেন। এবার তার শটটি সহজেই রুখে দেন সোমার। এরপর আবারো ইনসিগনেকে হতাশ করেন সোমার। আর এতেই টানা দ্বিতীয় ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ইতালিয়ানদের।

ম্যাচ শেষে মানচিনি বলেছেন, ‘আজকের ম্যাচে জয়ের বেশ কিছু সুযোগ আমরা হাতছাড়া করেছি। আক্রমনভাগে আমাদের আরো বেশী মনোযোগী হতে হবে। এই ধরনের ম্যাচে আমাদের অবশ্যই ৩-০ ব্যবধানে জেতা উচিৎ। আগামী ম্যাচে বেশ কিছু পরিবর্তনের ব্যপারে আমি নিশ্চিত।’ সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সংবর্ধনা পেলেন মাশরাফি

সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় নাগরিক সংবর্ধনা পেলেন মাশরাফি

February 6, 2026
বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

February 6, 2026
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
Latest News
সংবর্ধনা পেলেন মাশরাফি

সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় নাগরিক সংবর্ধনা পেলেন মাশরাফি

বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.