Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শতভাগ সফলতা নিয়ে তালিকার শীর্ষে ফিরল নাপোলি
খেলাধুলা ফুটবল

শতভাগ সফলতা নিয়ে তালিকার শীর্ষে ফিরল নাপোলি

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 24, 2021Updated:September 24, 20212 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: শতভাগ সাফল্য  নিয়ে বৃহস্পতিবার ফের সিরি এ লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফিরে পেয়েছে নাপোলি।  ভিক্টর ওসিমেনের জোড়া গোলে তারা ৪-০ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে।

এর আগে অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে সিরো ইমোবিলের অতিরিক্ত সময়ের পেনাল্টি গোলে তুরিনোর সঙ্গে ১-১ ব্যবধানে  ড্র করতে সক্ষম হয়েছে ল্যাৎসিও। অপর ম্যাচে টামি আব্রাহামের গোলে উদিনেসের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করেছে রোমা। হোম গ্রউন্ডে এটি ছিল আব্রাহামের  প্রথম লীগ গোল।

জেনোয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৩৫ মিনিটে ভাগ্যের দারুন সহায়তা পেয়েছে নাপোলি। ১১তম মিনিটে গোলপোস্টের বেশ কাছ থেকে নেয়া ওসিমেনের ভলির বল স্বাগতিক গোল রক্ষকের গ্রীবে যাবার পরও আলতো হাতে সেটি ধরতে গিয়ে হাত থেকে পড়ে যায়, তাও আবার গোল লাইনের ভেতরে। ফলে গোল হজম করতে হয় সাম্পদোরিয়াকে।

গোল হজমের পর বেশ দ্রুত ঘুড়ে দাঁড়ানোর  চেস্টা করে স্বাগতিক দল। একের পর এক আক্রমন রচনা করতে থাকে নাপোলিকে। বলতে গেলে সফরকারীদের  গোলপোস্টের সামনে নিয়মিত মহড়ায় নেমে যায় স্বাগতিক দল। কিন্তু দারুন দক্ষতায় তাদের ওইসব আক্রমন রুখে দিতে থাকেন ডেভিড ওসপিনা।

ম্যাচের ৩৯তম মিনিটে গিয়ে একক আধিপত্য প্রতিষ্ঠা করে নাপোলি। কর্নার থেকে পাওয়া বল  ২০ গজ দূর থেকে স্বাগতিক জালে পাঠিয়ে দেন ফ্যাবিয়ান রুইজ। বিরতির পর মাঠে নেমে ম্যাচের ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওসিমেন। ডান প্রান্ত দিয়ে হারভিং লোজানোর নিচু ক্রসের বল নিয়ন্ত্রনে নিয়ে প্রতিপক্ষের রক্ষনকে কাটিয়ে ৬ গজ দূর থেকে জালে জড়িয়ে দেন তিনি।

গত মৌসুমে নাপোলিতে প্রথম বছরটি খুব একটা ভাল যায়নি এই নাইজেরিয়ান তারকা ওসিমেনের। আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় কাঁধের ইনজুরিতে পড়ে প্রায় দুই মাসেরও বেশী সময় তাকে সাইডলাইনে কাটাতে হয়েছে। ইনজুরি কাটিয়ে উঠতে না উঠতেই কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হন তিনি। ৯ মিনিট পর পিয়টর জিলিনস্কি আরোা একটি গোল করলে চার গোল পুর্ন হয় নাপোলির। লোজানোর ব্যাক পাসের বল ঠান্ডা মাথায় জালে জড়ান তিনি।  ম্যাচে আরো কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন ওসিমেন। প্রথমার্ধে তার করা আরেকটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। পরে প্রতিপক্ষের গোল রক্ষককে একা পেয়েও বল পোস্টের বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনি।

নতুন কোচ লুসিয়ানো স্পালেত্তির প্রশংসা করে ওসিমেন বলেন,‘ গত মৌসুমে ইনজুরি ও কোভিড এর কারণে যা ঘটেছে তাতে ভালভাবে এই মৌসুম শুরু করাটা আমার জন্য গুরুত্বপুর্ন ছিল। তিনি  (কোচ) আমাকে সাহায্য করেছেন। আমাকে সব সময় সাহস জুগিয়েছেন এবং কিভাবে গোল করতে হয় তার সেরা উপায়টি বাতলে দিয়েছেন।’

এই জয়ে স্পালেত্তির অধীনে লীগের ৫ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ফিরে পেয়েছে নাপোলি। এখন চ্যাম্পিয়ন ইন্টার মিলানের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেছে ক্লাবটি। অপরদিকে পরাজয়ের ফলে তালিকার ১৩তম স্থানে নেমে গেছে সাম্পদোরিয়া। গোল ব্যবধানে জুভেন্টাসের চেয়ে পিছিয়ে পড়েছে ক্লাবটি। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

February 6, 2026
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
Latest News
বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.