Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শিকাগোর ইসলামী সম্মেলনে ৪০ হাজারের বেশি মুসলিম
আন্তর্জাতিক

শিকাগোর ইসলামী সম্মেলনে ৪০ হাজারের বেশি মুসলিম

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 5, 20242 Mins Read
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোতে ২২তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ থেকে ৩০ ডিসেম্বর ম্যাককরমিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত তিন দিনের এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ৪০ হাজারের বেশি মানুষ অংশ নেয়। ‘অ্যাট দ্য ক্রসরোডে : ফেইথ, ভিশন অ্যান্ড রিসাইল্যান্স’ শীর্ষক এই কনভেনশনের আয়োজন করে মুসলিম আমেরিকান সোসাইটি ও ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা। শিশু-কিশোর, তরুণ ও বয়স্ক সব বয়সীর জন্য নানা আয়োজন ছিল।

শিকাগোর ইসলামী সম্মেলনে ৪০ হাজারের বেশি মুসলিম

Advertisement

এতে বক্তব্য দেন ড. উমর সুলাইমান, শায়খ শুয়াইব ওয়াব, ড. ডালিয়া মুজাহিদ ও শায়খ ড. ইয়াসির কাদি। 

ইসলামী জ্ঞান, স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিষেবার উন্নতি, সামাজিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন। আমেরিকান মুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা এবং বিরাজমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ে দিকনির্দেশনা দেওয়াই এই প্ল্যাটফরমের প্রধান লক্ষ্য।

এবারের সম্মেলনে গাজায় হত্যাকাণ্ড বন্ধে যুদ্ধবিরতির পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনকে আসন্ন নির্বাচনে ভোট না দেওয়ার ঘোষণা করা হয়।

বাইডেনের পুর্ননির্বাচন রোধে হ্যাশট্যাগ এব্যান্ডন বাইডেন এরই মধ্যে ৫০টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ওই ৯টি রাজ্য রয়েছে, যেখানকার আরব মুসলিমদের ভোট গত নির্বাচনে বাইডেনের বিজয়ে ভূমিকা রেখেছে। 

মুসলিম আমেরিকান সোসাইটি (এমএএস) ও ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা (আইসিএনএ) ২০০১ সাল থেকে ডিসেম্বরের শীতকালীন ছুটিতে উত্তর আমেরিকার সর্ববৃহৎ এই সম্মেলনের আয়োজন করে থাকে। প্রথম বছর এই সম্মেলনে মাত্র এক হাজার ৫০০ লোক অংশ নেয়।

২০১৯ সালে এতে ২৫ হাজারের বেশি লোক অংশ নেয়। ২০২২ সালের এ সম্মেলনে ৩০ হাজারের বেশি মানুষ অংশ নেয়। 

সূত্র : আরব নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa