Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাত মণ ওজনের সুস্বাদু কৈ কোরাল বিক্রি হলো আকাশ ছোঁয়া দামে
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

সাত মণ ওজনের সুস্বাদু কৈ কোরাল বিক্রি হলো আকাশ ছোঁয়া দামে

By iNews DeskJanuary 25, 2020Updated:January 25, 20203 Mins Read

সাত মণ ওজনের সুস্বাদু কৈ কোরাল বিক্রি হলো আকাশ ছোঁয়া দামে

Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রকৃতির আপন নিয়মে সমুদ্রের কিছুটা অগভীর অংশের দিকে বিচরণ করে কৈ কোরালের মতো সমুদ্রের অতিকায় প্রাণী। সুস্বাদু মাছ ‘পাকা’ বা পূর্ণবয়স্ক কৈ কোরাল। তবে ধরা পড়ে কদাচিৎ। এবার জেলেদের ট্রলারে শিকার হয়েছে সাত মণ ওজনের ঢাউস সাইজের একটি কৈ কোরাল।

গতকাল বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত অভিজাত-বনেদী-ধনী লোকদের বাজার হিসেবে খ্যাত কাজীর দেউড়ী কাচা বাজারে মাছের দোকানে কেটে বিক্রি হয় কৈ কোরালটি। কেননা এত বিশাল মাছটির একক কোনো ক্রেতা ছিলেন না। আবার চাহিদাও অনেকেরই। অতিকায় মাছটি বাজারে এসে পৌঁছার সাথে সাথেই অনেকেই কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন। রীতিমতো ভিড় জমে উঠে বাজারে।

এ অবস্থায় আগ্রহী ক্রেতাদের অগ্রিম অর্ডার অনুসারে তালিকা তৈরি করা হয়। কৈ কোরাল মাছের খন্ড প্রতিকেজি বিক্রি হয় ১২শ’ টাকা দরে। প্রায় পৌনে ৩ লাখ টাকায় বিক্রি হয় পুরো মাছটি। সাধারণত ছোট ও মাঝারি সাইজের কোরাল ও কৈ কোরাল প্রতিকেজি ৬শ’ থেকে ৭শ’ টাকা দরে বিক্রি হয়ে থাকে। কাজীর দেউড়ী বাজারে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যেই দুয়েক কেজি থেকে চার-পাঁচ কেজি পর্যন্ত সাত মণ ওজনের পুরো কৈ কোরাল মাছটিই বিক্রি করা হয়ে যায়। মাছের মাথার অংশ, হাড়-গোড়ও বাদ যায়নি। বিভিন্ন দামে সেগুলো বিক্রি হয়। সামুদ্রিক বড় জাতের কোরাল মাছ শুধুই সুস্বাদু নয়। স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।

কোনো কোন ক্রেতা জানান, তারা কৈ কোরাল কিনে নিয়েছেন পরিবার-পরিজন নিয়ে আস্বাদ গ্রহণ করবেন। শুধু তাই নয়। এর পাশাপাশি বিদেশে থাকা তাদের আত্মীয়-পরিজনের কাছেও মাছের ভুনা-রান্না কিছুটা পাঠাবেন।

কাজীর দেউড়ী বাজারের হারুনের মাছের দোকানে ইতোপূর্বেও মাঝেমধ্যে বড় সাইজের সামুদ্রিক মাছ বিক্রির জন্য আনা হয়। সচরাচর শীতকালে সমুদ্র শান্ত থাকায় ঢাউস আকারের মাছ ট্রলারের জালে ও বরশিতে ধরা পড়ে। গতকাল বিক্রীত মাছটি ছিল এ বাজারে চলতি মৌসুমের সবচেয়ে বড়। এটি বঙ্গোপসাগরে ট্রলারে শিকার হওয়ার কৈ কোরাল মাছটি গত বৃহস্পতিবার কর্ণফুলী নদীর ৪ নম্বর ঘাটে এসে পৌঁছা একটি ফিশিং ট্রলার থেকে সংগ্রহ করা হয়। সেখানে কত দামে মাছটি কেনা হয় তা জানা যায়নি। মাছটি সংগ্রহের পর ভ্যানযোগে নিয়ে আসা হয় কাজীর দেউড়ী বাজারে।

দোকান কর্মচারীরা জানান, কাটাকুটির আগে ৬ হাজার টাকার বরফ কিনে নিয়ে কৈ কোরাল মাছটি যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় মাছটি কাটা হয়। কেটে টুকরো টুকরো করে ক্রেতাদের আগে করা তালিকা অনুযায়ী বিক্রি শুরু হয়। গরু কাটাছেড়ায় অভিজ্ঞ কসাইয়ের মতোই বিশাল আকারের মাছ কাটাছেড়ার কাজে অভিজ্ঞ তিন জন ‘মাছের কসাই’ প্রথমেই মাছটির আঁইশসহ মোটা চামড়া ছেড়া-ছাড়ানোর কাজগুলো শেষ করেন।

প্রায় ২৬৪ কেজি ওজনের মাছটির মূল ‘গোশত’র বা মাংশল অংশ কেজি ১২শ’ টাকা ছাড়াও মাছের বিভিন্ন অংশ বিক্রী হয় ভিন্ন ভিন্ন দামে। ঢাউস মাছের মাথা বিক্রি হয় কেজি ৪ থেকে ৫শ’ টাকা দরে। তবে মাছের নাড়িভুঁড়ি, কাঁটা, আঁইশ ও লেজের শেষাংশ ওজনে ধরলে বাদ গেছে প্রায় ৬৫ থেকে ৭০ কেজির মতো। মাছের মাংশল অংশগুলো বেছে নিয়ে তারপর গোশত কাটার মতো কেটে টুকরো টুকরো করা কৈ কোরাল মাছের ‘গোশত’র অংশগুলো বেচাবিক্রী শুরু হয় সকাল সাড়ে ৮টা নাগাদ। তার আগেই তালিকাভূক্ত ক্রেতারা এসে ভিড় জমান। সেখানে শীতের সকালবেলায় তাও ছুটির দিনটিতে গতকাল রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa