নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সদস্যদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ডাকাত

Advertisement

বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টাল দিকে উপজেলার মুক্তিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ৪/৫ জনের একদল মুখোশধারী ডাকাত তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পর তারা ঘরে ঢুকে তার স্বামীর হাত পা বেঁধে মারধর করেন। তাকেও হাত পা ও গলায় বেঁধে মারধর করে ঘরে চাবি নিয়ে নেয়। এ সময় চিনে ফেলার কারণে তার স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। পরে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

আরও পড়ুনঃ

শেষমেশ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য উজ্জল নামে একজনকে আটক করা হয়েছে।

ছবি ও সূত্র: আরটিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.