Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সৌদির প্রবাসীদের জন্য নতুন আইন; যে কাজ করতে পারবেন না
আন্তর্জাতিক

সৌদির প্রবাসীদের জন্য নতুন আইন; যে কাজ করতে পারবেন না

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 26, 2024Updated:জানুয়ারি 26, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ডেলিভারি সেবায় প্রবাসীদের কাজের সুযোগ নিষিদ্ধ করে আইন তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আগামী এপ্রিল মাস থেকে এই আইন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) পণ্য ডেলিভারি কাজে নিয়োজিতদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম প্রবর্তনসহ এই খাতকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে নতুন আইন তৈরি করেছে।

সৌদির প্রবাসীদের জন্য নতুন আইন; যে কাজ করতে পারবেন

Advertisement

আইনে বলা হয়েছে, দেশটির ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের ড্রাইভারদের জন্য ফেস-ভেরিফিকেশন ফিচার চালু করতে হবে। যা সরাসরি টিজিএর সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে। একই সঙ্গে ক্রমান্বয়ে আগামী ১৪ মাসের মধ্যে এই ডেলিভারি পরিষেবা থেকে প্রবাসীদের বাদ দিতে হবে। এই খাতে কেবল সৌদি নাগরিকরা কর্মরত থাকতে পারবেন।

নতুন আইনে পৌর ও গ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বিজ্ঞাপনের জন্য হালকা যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। নতুন এই ব্যবস্থায় ডেলিভারি কাজে নিযুক্ত চালকদের দক্ষতার পাশাপাশি নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ডেলিভারি কাজে যুক্তরা যাতে মানুষের আস্থায় পরিণত হতে পারেন সেদিকটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

টিজিএ বলছে, সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যও রয়েছে নতুন এই ব্যবস্থার; যাতে তারা ডেলিভারি খাতে কাজে আরও আগ্রহী হন। সংস্থাটির মুখপাত্র সাহেল আল জুওয়ায়েদ বলেন, ‘‘সৌদি আরবের গুরুত্বপূর্ণ খাতগুলো একটি ডেলিভারি খাত। এই খাতের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও সম্প্রসারণ আমাদের প্রধান উদ্দেশ্য।’’

সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল এখবারিয়াকে তিনি বলেছেন, বর্তমানে সৌদি আরবের ডেলিভারি খাতে লাইসেন্সপ্রাপ্ত ৩৭টি কোম্পানি কাজ করছে।

দেশটির এই কর্মকর্তার মতে, গত বছর ২০ কোটিরও বেশি ডেলিভারি কাজ সম্পন্ন হয়েছিল। যা সৌদিদের জন্য একাধিক কাজের সুযোগ তৈরির পাশাপাশি এই খাতকে নিয়ন্ত্রণ এবং এতে বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেয়।

তিনি বলেন, সৌদিতে পার্সেল এবং অন্যান্য অর্ডার সরবরাহের জন্য ১০০টি লাইসেন্সপ্রাপ্ত হালকা পরিবহন সংস্থা রয়েছে। তারা ডেলিভারি অ্যাপগুলোর সহযোগিতায় পরিষেবাটি সরবরাহ করতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa