Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার স্ট্রবেরির বীজ ফলের বাইরে থাকে নাকি ভেতরে?
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

স্ট্রবেরির বীজ ফলের বাইরে থাকে নাকি ভেতরে?

By Yousuf ParvezNovember 20, 20243 Mins Read

কদিন বাদেই স্ট্রবেরির মৌসুম। সুপারশপের দামি বক্সের মধ্যে যেমন পাওয়া যাবে, তেমনি ফুটপাতের ফেরীওয়ালা লবণ-ঝাল দিয়ে মাখিয়ে বিক্রি করবে স্ট্রবেরী ভর্তা! সাধারণ ফলের দোকানেও পাওয়া যায় অহরহ। গত কয়েকবছর ধরে শীত মৌসুমে ফলটি আমাদের দেশে বেশ পাওয়া যাচ্ছে, বিশেষ করে শহুরে অঞ্চলে। অনেকেই খুব শখ করে খান এ ফল।

স্ট্রবেরি

Advertisement

লাল টুকটুকে ফলটি দেখতে যেমন সুন্দর তেমনি অদ্ভুত। বার্গারের রুটির ওপরে যেমন তিল ছিটানো হয়, তেমনি তিলের মতো দেখতেই ছোট ছোট কণা ছিটানো স্ট্রবেরির গায়ে। প্রথম দর্শনে যা-ই মনে হোক না কেন,  ফল বিষয়ে ধারণা রাখেন এমন কাউকে জিজ্ঞেস করলেই বলবে, ওগুলো স্ট্রবেরির বীজ।

আপনার হয়তো একটু খটকা লাগবে শুনে। আম, কাঁঠাল, তরমুজ—সব ফলের বীজ থাকে ভেতরে। তাহলে এ ফলের বীজ বাইরে থাকে কেন? এমন প্রশ্ন মাথায় এলে আপনাকে দোষ দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ের বোটানি অ্যান্ড প্ল্যান্ট প্যাথোলজি বিভগের অধ্যাপক অ্যারোন লিসটনের মতে, এই প্রশ্নটা বেশ মজার। কারণ, স্ট্রবেরির গায়ে আমরা যে দানা দেখি, সেগুলো ঠিক বীজ নয় বরং ফল। হলুদ কিংবা বাদামি রঙের ডিম্বাকৃতির এই দানাগুলোকে বলা হয় অ্যাকিন। প্রায় সব ফলের মতো প্রতিটি অ্যাকিনের ভেতর বীজ লুকিয়ে থাকে।

গড়পড়তা মাঝারি আকারের স্ট্রবেরিতে প্রায় ২০০টির মতো অ্যাকিন থাকে। অর্থাৎ যখন আমরা একটা স্ট্রবেরি খাই, তখন আসলে একটা ফল নয়, প্রায় ২০০ ফল একসঙ্গে খেয়ে ফেলি!

এতক্ষণে মাথায় হয়তো আরেকটা প্রশ্ন ঘুরঘুর শুরু করেছে। অ্যাকিন যদি ফল হয়, তাহলে পুরো স্ট্রবেরিটা কী? পুরো স্ট্রবেরিটাকে একটু জটিল জিনিস। এটা ঠিক বেরি জাতীয় ফল না। এর বড় রসালো অংশটাকে ফল বলতেও নারাজ অনেকে। শুধুই স্ফিত একটি ফলধারক পাত্র বলা যায়।

ফুলের মধ্যে রসালো এ পাত্রটি মূলত সবগুলো অংশ ধরে রাখে। অনেকটা ফলের ভিত্তির (গর্ভাশয় ও পরাগরেণু ইত্যাদি ধরে রাখে এই ভিত্তি) মতো। অধ্যাপক লিস্টন বলেন, ‘স্ট্রবেরিতে এ ফলধারক পাত্রটি ধীরে ধীরে বড় এবং শাঁসালো হয়ে ওঠে। খেতেও হয় মজার! এ দিকে সময়ের সঙ্গে সঙ্গে ফলধারক অংশটি বেড়ে উঠলেও আসল যে ফল (অ্যাকিন), তা একই আকারে থেকে যায়। এটা যদি স্ট্রবেরির সবুজ অবস্থা এবং পাকা অবস্থায় ছোট ছোট ফল পাশাপাশি নিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন’।

সাধারণত একটি গাছের জিন তাকে বলে দেয়, ফল কেমন আকৃতির হবে, কেমন মিষ্টি হবে। কিন্তু স্ট্রবেরির ক্ষেত্রে ঘটনাটা একটু ভিন্ন। জিনের যখন গাছকে ফলের বিষয়ে নির্দেশনা দেওয়ার প্রয়োজন ছিল, তখন স্ট্রবেরি গাছকে জিন নির্দেশনা পাঠায় ফল ধারক অংশের বিষয়ে। অর্থাৎ, যে জিনের কারণে যেকোনো গাছে ফল বড় হয় এবং রসালো হয়, সেটাই স্ট্রবেরিতে ফলধারক অংশের বৃদ্ধিতে কাজ করে। ফলে স্ট্রবেরি ধীরে ধীরে পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী—সবার কাছের চমৎকার খাবার হয়ে ওঠে।

বীজকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা সব গাছ কিংবা ফলের মধ্যই দেখা যায়। এক্ষেত্রে স্ট্রবেরি একটু বেশিই সফল বলা যায়। রূপ ও রসে প্রাণীকে আকৃষ্ট করার এবং একই সঙ্গে বীজ নিরাপদে রাখার সব ব্যবস্থায় আছে স্ট্রবেরিতে। ফল বা অ্যাকিন যা-ই বলি না কেন, সেখানে শক্ত খোলসের মধ্যে নিরাপদে লুকানো থাকে বীজ। এগুলো ফলধারকের সঙ্গে খুব শক্তভাবে লেগেও থাকে না। ফলধারকের বয়স বেড়ে গেলে নিজে থেকেই খসে পড়ে মাটিতে।

আর তার আগে প্রাণীর পেটে গেলে তো হলোই। পাকস্থলী পার হয়ে বিষ্ঠার সঙ্গে পড়বে মাটিতে, ছড়িয়ে পড়বে দূর দূরান্তে।তাহলে বলা যায়, স্ট্রবেরির বীজ ফলের গায়ে লেগে থাকে না। বরং ফলের বাইরে বীজের মতো যা দেখা যায়, তা আসলে ফল। আর স্ট্রবেরির বীজ থাকে এই ছোট ছোট ফলের ভেতরে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

June 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

April 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

April 21, 2026

Latest News

খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa