Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ২০০ মিলিয়ন ইউরোতেও এমবাপ্পেকে ছাড়লো না পিএসজি
খেলাধুলা ফুটবল

২০০ মিলিয়ন ইউরোতেও এমবাপ্পেকে ছাড়লো না পিএসজি

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 1, 20213 Mins Read
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে দলে নিয়েও গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিন পর্যন্ত আরো একটি বড় ঘটনা থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হলেঅ  পিএসজি। দলের তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পের জন্য রিয়াল মাদ্রিদের দেয়া ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছে প্যারিসের জায়ান্টরা ফরাসি বিভিন্ন গণমাধ্যমে  প্রকাশিত রিপোর্টে  এ কথআ বলা হয়েছে। যদিও আনুষ্ঠানিত ভাবে জানা গিয়েছিল এমবাপ্পেকে যেকোন মূল্যে দলে পেতে রিয়াল মাদ্রিদের কাছ থেকে দুই দফায় শেষ পর্যন্ত ১৮০ মিলিয়ন ইউরো প্রস্তাব পেয়েছিল পিএসজি।

কাতারি মালিকানাধীন পিএসজি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে তারা কোনভাবেই এমবাপ্পেকে ছাড়বে না, কারন তাদের অর্থের প্রয়োজন নেই। এ বছরই পিএসজির সাথে এমবাপ্পের বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। গত মৌসুমেও এই বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াতে জোড় চেষ্টা করেছিল লস ব্ল্যাঙ্কোসরা। গত সপ্তাহে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘সে আমাদের দলের অন্যতম সেরা ও বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ন একজন খেলোয়াড়। তাকে দলে পাওয়া মানে আমাদের জন্য অনেক বড় উপহার।’

করোনা মহামারির মধ্যে এত বড় অর্থের প্রস্তাব ফিরিয়ে দেয়াটা পিএসজির জন্য অত্যন্ত সাহসী একটি সিদ্ধান্ত ছিল। ২০১৯/২০ মৌসুমে ক্লাবটির প্রায় ১২৪.৯ মিলিয়ন ইউরো আর্থিক ক্ষতি হয়েছে। পরের মৌসুমে তার পরিমান আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

২২ বছর বয়সী এই তারকার জন্য প্রথমে ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল। তবে ফরাসি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছিলেন এমবাপ্পের জন্য রিয়ালের করা প্রস্তাব পিএসজির জন্য অসম্মানজনক। তারা এমবাপ্পের জন্য যে অর্থের প্রস্তাব দিয়েছে সেটা পিএসজির প্রত্যাশার থেকে  অনেক কম বলেও উল্লেখ  করেন  লিওনার্দো।

লিওনার্দো এই প্রস্তাব প্রত্যাখ্যান করার সঙ্গে সঙ্গেই রিয়াল মাদ্রিদ দ্বিতীয়বারের মতো প্রস্তাব করে। এবার ১৭০ মিলিয়ন ইউরো এবং সঙ্গে আরও ১০ মিলিয়ন বোনাস প্রস্তাব করা হয় এমবাপ্পের জন্য। তবে এই প্রস্তাবেও সাড়া দেয়নি ফ্রেঞ্চ ক্লাবটি।

এমবাপ্পেকে এ মৌসুমে না ছাড়ায় আগামী জানুয়ারিতেই তিনি ফ্রি-এজেন্টে পরিণত হবেন। এ কারনে রিয়ালের সাথে আগেভাগেই প্রাক-চুক্তি সম্পন্ন করার সুযোগ তার সামনে থাকবে। তখন পিএসজির কাছে আর যেকোন মূল্য ধারণ করার ক্ষমতা থাকবে না। এর আগে অবশ্য ২০১৭ সালে  রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ব্যয় করে এমবাপ্পে ও নেইমারকে দলে ভিড়িয়ে কাতারি মালিক প্রমান করেছিলেন অর্থ কোন বিষয় নয়। একমাস আগে মেসিকে দলে ভেড়ানোর সময়ও তারা অর্থের বিষয়টি মাথায় আনেনি।

এমবাপ্পেকে শেষ পর্যন্ত দলে রেখে পিএসজি এখন স্বপ্নের আক্রমনভাগ নিয়ে মাঠে নামার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে। এই যাত্রায় প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলাই হবে মূল লক্ষ্য। ফরাসি জায়ান্টরা ইতোমধ্যেই এবারের দলবদলের শুরুতে চুক্তিবদ্ধ করেছে গিয়ানলুইগি ডোনারুমা, সার্জিও রামোস, জর্জিনিও উইজনালডাম ও আচরাফ হাকিমিকে। মঙ্গলবার ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে পর্তুগীজ লেফট-ব্যাক নুনো মেন্ডেসকে ধারে স্পোর্টিং লিসবন থেকে দলে ভিড়িয়েছে। বিপরীতে তাদের ইউরোপীয়ান প্রতিপক্ষ দলগুলো সেভাবে দলবদলের বাজারে নিজেদের সড়ব উপস্থিতির প্রমান দিতে পারেনি। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সংবর্ধনা পেলেন মাশরাফি

সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় নাগরিক সংবর্ধনা পেলেন মাশরাফি

February 6, 2026
বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

February 6, 2026
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
Latest News
সংবর্ধনা পেলেন মাশরাফি

সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় নাগরিক সংবর্ধনা পেলেন মাশরাফি

বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.