Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ২০২১ সালের কলকাতার বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে
আন্তর্জাতিক জাতীয়

২০২১ সালের কলকাতার বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 16, 2020Updated:জানুয়ারি 16, 20202 Mins Read

২০২১ সালের কলকাতার বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালে কলকাতার আন্তর্জাতিক বইমেলা বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলার সাধারণ সম্পাদক ও গ্লিড প্রকাশনা সংস্থার কর্ণধার সুধাংশ শেখর দে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ’ পালন উপলক্ষে মেলা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছরে কলকাতার আন্তর্জাতিক বইমেলা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এ বছরের বইমেলার ফোকাল থিম হবে ‘কান্ট্রি রাশিয়া’। ইতোমধ্যে থিম কান্ট্রির লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। কলকাতার এবারের বইমেলা ভারত ও রাশিয়ার সাহিত্য সংস্কৃতি আদান প্রদানের আঙিনা হয়ে উঠলেও বাংলাদেশকেও বেশ গুরুত্ব দেয়া হবে।

২৯ জানুয়ারি (বুধবার) সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সুধাংশ শেখর দে জানান, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রতিবেশী দেশ হিসেবেই শুধু নয়, বাংলাদেশের প্রকাশনা শিল্প, মানসম্মত লেখক, প্রকাশক, কারুকলা ও সংস্কৃতিসমৃদ্ধ প্রতিক্ষেত্রেই বাঙালি মনস্কতার ঐতিহ্য বহন করে। এ কারণেই বইমেলার একদিন বাংলাদেশের জন্য বিশেষভাবে বরাদ্দ থাকবে।

কলকাতাস্থ উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) মো. সামছুল আরিফ জানিয়েছেন, এ বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলার বাংলাদেশের প্যাভিলিয়নটি শান্তিনিকেতনে অবস্থিত ‘বাংলাদেশ ভবনের’ আদলে নির্মিত হবে এবং সামনে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল।এছাড়া বাংলাদেশ প্যাভিলিয়নে ৪৫টিরও বেশি বুকস্টল থাকবে।

এ বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালনের জন্যও একটি অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা থাকবে কলকাতার মেলায়। মেলায় স্বাগতিক ভারত ছাড়াও ১১টি দেশ অংশ নেবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এবং চলবে ৯ ফেব্রুয়ারি (রোববার) পর্যন্ত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডোনাল্ড ট্রাম্প

চিড়িয়াখানায় রাশেদ খাঁনকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গরুর পাশে

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

ডোনাল্ড ট্রাম্প

চিড়িয়াখানায় রাশেদ খাঁনকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গরুর পাশে

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব ইস্যু গুরুত্ব পাবে

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সারওয়ার আলম

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

Heavy-Rain

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa