একশো চৌদ্দ বছর আগে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া বিশ্বখ্যাত জাহাজ আরএমএস টাইটানিক-এর স্মৃতিবাহী একটি জীবনরক্ষাকারী জ্যাকেট যুক্তরাজ্যে এক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে।

নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বিরল এই জ্যাকেটটির মূল্য উঠেছে ৯ লাখ ৪ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটিরও বেশি। এটি আগের ধারণা করা মূল্যের প্রায় দ্বিগুণ।

জ্যাকেটটি টাইটানিকের প্রথম শ্রেণির যাত্রী লরা মেবেলের ব্যবহৃত ছিল। ১৯১২ সালের সেই ভয়াবহ দুর্ঘটনার রাতে তিনি ১ নম্বর লাইফবোটে উঠে প্রাণে রক্ষা পান।

এই জ্যাকেটটির বিশেষত্ব হলো এতে লরা মেবেলের নিজের স্বাক্ষরের পাশাপাশি একই লাইফবোটে থাকা অন্যান্য জীবিত যাত্রীদের স্বাক্ষরও রয়েছে। ইতিহাসবিদদের মতে, এই স্বাক্ষরগুলোই বস্তুটিকে একটি অনন্য ঐতিহাসিক নিদর্শনে পরিণত করেছে।

যুক্তরাজ্যের হেনরি অলড্রিজ অ্যান্ড সন এই নিলামের আয়োজন করে। শুরুতে এর মূল্য ৩ লাখ ৩৯ হাজার থেকে ৪ লাখ ৭৪ হাজার ডলারের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এক অজ্ঞাতপরিচয় ক্রেতা টেলিফোনের মাধ্যমে দর দিয়ে এটি রেকর্ড মূল্যে কিনে নেন।

নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, টাইটানিকের স্মারক নিয়ে মানুষের আগ্রহ এখনো অত্যন্ত প্রবল, এই উচ্চমূল্য তারই প্রমাণ।

১৯১২ সালের এপ্রিলে প্রথম যাত্রাতেই ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার পথে একটি হিমশৈলের সঙ্গে সংঘর্ষে ডুবে যায় টাইটানিক।

জাহাজটিতে প্রায় দুই হাজার দুইশো যাত্রী ও কর্মী ছিলেন, যাদের মধ্যে দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। মাত্র প্রায় সাতশো যাত্রী সেই দুর্ঘটনা থেকে জীবিত ফিরে আসতে সক্ষম হন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.