Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অন্যরকম খবর বিশ্বের সবচেয়ে বেশি দাঁত থাকা ব্যক্তির গল্প
অন্যরকম খবর

বিশ্বের সবচেয়ে বেশি দাঁত থাকা ব্যক্তির গল্প

By Mynul Islam NadimMarch 8, 20262 Mins Read

মালয়েশিয়ার প্রথাব মুনিয়ান্ডি বিশ্বের সবচেয়ে বেশি দাঁত থাকা পুরুষ হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখিয়েছেন। সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের মুখে যেখানে ৩২টি দাঁত থাকে, সেখানে তার মুখে রয়েছে ৪২টি দাঁত, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ১০টি বেশি।

দাঁত

এই রেকর্ডের মালিক হলেন মালয়েশিয়ার বাসিন্দা প্রথাব মুনিয়ান্ডি। তেল ও গ্যাস শিল্পে প্রকৌশলী হিসেবে কাজ করা ৩৩ বছর বয়সী এই ব্যক্তি বর্তমানে একজন পুরুষের মুখে সবচেয়ে বেশি দাঁতের বিশ্বরেকর্ডের অধিকারী। তার দাঁতের সংখ্যা যাচাই করে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি নিশ্চিত করা হয়।

প্রথমদিকে তিনি নিজেও জানতেন না যে তার মুখে স্বাভাবিকের চেয়ে বেশি দাঁত রয়েছে। ২০২১ সালে একদিন পরিবারের সঙ্গে বিকেলের আড্ডার সময় তিনি লক্ষ্য করেন, তার মুখে যেন অতিরিক্ত দাঁত উঠছে। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা মিলে দাঁত গুনে দেখেন তখন সংখ্যাটি ছিল ৩৮টি।

Advertisement

পরে ডেন্টাল এক্স-রে করার পর আরও চমকপ্রদ তথ্য সামনে আসে। পরীক্ষায় দেখা যায়, তার চোয়ালের ভেতরে আরও চারটি দাঁত রয়েছে, যেগুলো তখনও পুরোপুরি বের হয়নি। ২০২৩ সালের শুরুতে দাঁতগুলো সম্পূর্ণ গণনা করে দেখা যায়, তার মুখে মোট ৪২টি দাঁত রয়েছে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত বেশি দাঁত থাকা সত্ত্বেও এগুলোর বেশিরভাগই স্বাভাবিকভাবে সোজা হয়ে উঠেছে এবং তেমন কোনো শারীরিক জটিলতাও তৈরি করেনি। তাই সাধারণত মানুষ তার সঙ্গে কথা বলার সময় বিষয়টি বুঝতেই পারেন না। তিনি নিজে উল্লেখ না করলে অনেকেই জানতেও পারেন না যে তিনি একটি বিশ্বরেকর্ডের অধিকারী।

এই অদ্ভুত বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরে অনেকেই প্রথমে বিস্মিত হন। কারণ সাধারণত একজন মানুষের মুখে ৩২টি দাঁত থাকে, সেখানে তার দাঁতের সংখ্যা ১০টি বেশি যা সত্যিই বিরল ঘটনা। তবে অতিরিক্ত দাঁত থাকা সত্ত্বেও এটি তার দৈনন্দিন জীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। বরং তিনি নিয়মিত দাঁতের যত্ন নেন। প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করা এবং নিয়মিত ফ্লস করার মাধ্যমে তিনি মুখের স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করেন।

বিশ্বরেকর্ড অর্জনের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, এটি তার কাছে অত্যন্ত বিশেষ একটি বিষয়। নিজের শরীরের একটি বৈশিষ্ট্যের জন্য বিশ্বরেকর্ড অর্জন করা সত্যিই আনন্দের। এই যাত্রায় তাকে সহায়তা করা দন্তচিকিৎসকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের নিয়মিত পরামর্শ ও যত্নের কারণেই তিনি তার দাঁতের স্বাস্থ্য ঠিকভাবে বজায় রাখতে পেরেছেন।

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
গর্ভ

গর্ভ থেকে বের করে আবার ফেরত—অবিশ্বাস্য ‘দুইবার জন্ম’ নেওয়া শিশুর ঘটনা

June 19, 2026
তেলাপোকা

অবৈধভাবে রাখা ১ লাখ তেলাপোকা জব্দ করল অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ

June 5, 2026
ছবি

ছবিতে প্রথম দেখায় কি দেখতে পাচ্ছেন! বুঝে নিন আপনার স্বভাব ও চিন্তাভাবনা

June 3, 2026

Latest News

গর্ভ

গর্ভ থেকে বের করে আবার ফেরত—অবিশ্বাস্য ‘দুইবার জন্ম’ নেওয়া শিশুর ঘটনা

তেলাপোকা

অবৈধভাবে রাখা ১ লাখ তেলাপোকা জব্দ করল অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ

ছবি

ছবিতে প্রথম দেখায় কি দেখতে পাচ্ছেন! বুঝে নিন আপনার স্বভাব ও চিন্তাভাবনা

ম্যানচিনিল

সমুদ্রসৈকতের রক্ষক বিষাক্ত ‘ম্যানচিনিল’ গাছ

টাইটানিক

১১৪ বছর পর টাইটানিকের লাইফ জ্যাকেট বিক্রি কোটি টাকায়

ধোলাই

প্রতিদিনের কাজ কাপড় ধোয়া নিয়ে পালিত হচ্ছে বিশ্ব ধোলাই দিবস

নীলকান্ত-গীতা

২৫ বছরের দাম্পত্যে ভালোবাসা ও সহমর্মিতার শক্তি প্রমাণ করেছেন নীলকান্ত-গীতা

সুবাস

যে পিল খেয়ে বায়ুত্যাগ করলে দুর্গন্ধের বদলে চকোলেটের সুবাস বের হবে

উদ্ভিদ প্রজাতি

ভারতের নাগাল্যান্ডের কমিউনিটি রিজার্ভে নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa