Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অন্যরকম খবর সমুদ্রসৈকতের রক্ষক বিষাক্ত ‘ম্যানচিনিল’ গাছ
অন্যরকম খবর

সমুদ্রসৈকতের রক্ষক বিষাক্ত ‘ম্যানচিনিল’ গাছ

By Shamim RezaMay 13, 20262 Mins Read

পৃথিবীর অন্যতম বিষাক্ত গাছ হিসেবে পরিচিত ম্যানচিনিল। এই গাছের বৈজ্ঞানিক নাম ‘হিপোম্যানি ম্যান্সিনেলা’। ভয়াবহ বিষাক্ততার কারণে এই গাছ স্থান পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও। দেখতে নিরীহ ও সাধারণ হলেও এর প্রতিটি অংশ—পাতা, ফল, ছাল এমনকি রসও—মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক।

ম্যানচিনিল

Advertisement

ম্যানচিনিল গাছের ফল দেখতে অনেকটা ছোট আপেলের মতো। তাই অনেকে একে ‘মৃত্যুর আপেল’ বলেও ডাকেন। গাছটি মূলত ফ্লোরিডা, মেক্সিকো, ক্যারিবিয়ান অঞ্চল, মধ্য আমেরিকা এবং উত্তর দক্ষিণ আমেরিকার উপকূলীয় এলাকায় জন্মে। লোনা জলাভূমি ও ম্যানগ্রোভ বনের আশপাশে এদের বেশি দেখা যায়। চিরহরিৎ এই গাছ প্রায় ৪৯ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এর ফুল ছোট এবং সবুজাভ-হলুদ রঙের।

এই গাছের বরাসায়নিক উপাদান ত্বকে লাগলে মারাত্মক অ্যালার্জি ও ফোসকা সৃষ্টি করে। এমনকি বৃষ্টির সময় গাছের নিচে দাঁড়ালেও বৃষ্টির পানির সঙ্গে মিশে থাকা রস শরীরে ক্ষত তৈরি করতে পারে। চোখে এ রস লাগলে অন্ধত্বের আশঙ্কাও রয়েছে।

শুধু তাই নয়, ম্যানচিনিল গাছ পোড়ালে এর ধোঁয়াও অত্যন্ত ক্ষতিকর। সেই ধোঁয়া চোখ ও শ্বাসতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। স্থানীয়দের অনেকের দাবি, এর ফল খেলে মৃত্যুও ঘটতে পারে। এ কারণে যেসব এলাকায় এই গাছ রয়েছে, সেখানে মানুষকে সতর্ক করতে সরকারি নোটিস ঝুলিয়ে রাখা হয়। অধিকাংশ পাখি ও প্রাণীও স্বাভাবিকভাবেই এই গাছ এড়িয়ে চলে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তবে ভয়ংকর এই গাছেরও রয়েছে প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ অবদান। উপকূলীয় অঞ্চলে এর শক্ত শিকড় মাটি আঁকড়ে ধরে রাখে। ফলে সমুদ্রের ঢেউ ও জলোচ্ছ্বাসে সৈকতের ক্ষয় অনেকটা কমে যায়। অর্থাৎ প্রাণঘাতী হলেও প্রকৃতির ভারসাম্য রক্ষায় ম্যানচিনিল গাছ এক নীরব প্রহরীর ভূমিকা পালন করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গর্ভ

গর্ভ থেকে বের করে আবার ফেরত—অবিশ্বাস্য ‘দুইবার জন্ম’ নেওয়া শিশুর ঘটনা

June 19, 2026
তেলাপোকা

অবৈধভাবে রাখা ১ লাখ তেলাপোকা জব্দ করল অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ

June 5, 2026
ছবি

ছবিতে প্রথম দেখায় কি দেখতে পাচ্ছেন! বুঝে নিন আপনার স্বভাব ও চিন্তাভাবনা

June 3, 2026

Latest News

গর্ভ

গর্ভ থেকে বের করে আবার ফেরত—অবিশ্বাস্য ‘দুইবার জন্ম’ নেওয়া শিশুর ঘটনা

তেলাপোকা

অবৈধভাবে রাখা ১ লাখ তেলাপোকা জব্দ করল অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ

ছবি

ছবিতে প্রথম দেখায় কি দেখতে পাচ্ছেন! বুঝে নিন আপনার স্বভাব ও চিন্তাভাবনা

টাইটানিক

১১৪ বছর পর টাইটানিকের লাইফ জ্যাকেট বিক্রি কোটি টাকায়

ধোলাই

প্রতিদিনের কাজ কাপড় ধোয়া নিয়ে পালিত হচ্ছে বিশ্ব ধোলাই দিবস

দাঁত

বিশ্বের সবচেয়ে বেশি দাঁত থাকা ব্যক্তির গল্প

নীলকান্ত-গীতা

২৫ বছরের দাম্পত্যে ভালোবাসা ও সহমর্মিতার শক্তি প্রমাণ করেছেন নীলকান্ত-গীতা

সুবাস

যে পিল খেয়ে বায়ুত্যাগ করলে দুর্গন্ধের বদলে চকোলেটের সুবাস বের হবে

উদ্ভিদ প্রজাতি

ভারতের নাগাল্যান্ডের কমিউনিটি রিজার্ভে নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa