Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এক চোখওয়ালা বাছুরের জন্ম, এক নজর দেখতে ছুটে আসছে মানুষ
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

এক চোখওয়ালা বাছুরের জন্ম, এক নজর দেখতে ছুটে আসছে মানুষ

By Saiful IslamOctober 21, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : মাথার ওপর কপালে একটি চোখ। নাক নেই, মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। অবাক করার মতো বিষয় হলেও এমনি এক গরুর বাছুর জন্ম নিয়েছে। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।

এক চোখওয়ালা বাছুরের জন্ম, এক নজর দেখতে ছুটে আসছে মানুষ

Advertisement

বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাছুরটি দেখতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ ছুটছে সেখানে।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পশ্চিম রগজোর গ্রামের কৃষক আবু হানিফের বাড়িতে বাছুরটির জন্ম হয়।

আজ সোমবার কৃষক আবু হানিফের বাড়িতে গিয়ে দেখা যায়, গরুর একটি বাছুর মাটিতে শুয়ে আছে।

বাছুরটির চার পা লেজসহ সবকিছু স্বাভাবিক থাকলেও মাথার ওপরে কপালে একটি চোখ, তবে নাক নেই। মুখ দিয়েই নিচ্ছে শ্বাস-প্রশ্বাস। গরুটির মালিক হানিফ মা গাভিটি থেকে দুধ সংগ্রহ করে বোতলে করে বাছুরটিকে খাওয়াচ্ছেন।

বাড়িতে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

কৃষক আবু হানিফ বলেন, গতকাল রবিবার দুপুরে গাভীটির প্রসব ব্যথা উঠার কিছুক্ষণ পরেই স্বাভাবিক নিয়মে একটি বাছুর জন্ম দেয়। বাছুরটির সবকিছু স্বাভাবিক থাকলেও মাথার ওপরের অংশে কপালে একটি চোখ এবং নাক নেই। মুখ দিয়েই নিশ্বাস নিচ্ছে। এই দৃশ্য দেখে আমরা হতভম্ব হয়ে পড়ি। আমরা ফিটারের মাধ্যমে বাছুরটিকে দুধ ও পানি খাওয়াচ্ছি।

এর আগে গাভীটি তিনবার বাছুর জন্ম দিয়েছে। চতুর্থবারে এ রকম একটি ঘটনা ঘটলো।

বাছুর দেখতে আসা স্থানীয় যুবক শামীম বলেন, আমি বিষয়টি জানতে পেরে এখানে এসে দেখলাম ঘটনা সত্য৷ বাছুরটি দেখে অবাক হয়েছি, মাথার ওপর কপালে একটি চোখ ও নাক নেই।

হান্নান নামের আরেকজন বলেন, আজ আমি লোকজনের কাছে জানতে পেরে আবু হানিফের বাড়িতে এসে দেখলাম বাছুরটিকে। বাছুরটির জিহ্বা ও মুখ লম্বা। তার কপালে একটি চোখ ও নাক নেই। এরকম বাছুর আমি কখনো দেখেনি।

উপজেলা উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ছিদ্দিক উর রহমান বলেন, বাছুরটিকে আমরা জন্ম প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করেছি। প্রজনন করার কারণে অনেক সময় এরকম হয়ে থাকে। আমরা তাদের পরামর্শ দিয়েছি ফিটারের মাধ্যমে বাছুরটিকে দুধ ও পানি খাওয়ানোর জন্য৷ বাছুরটি এখনও বেঁচে আছে, তবে বাছুরটির বাঁচার সম্ভাবনা খুব কম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa