Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার বর্তমানে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই : সিরাজুল ইসলাম চৌধুরী
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

বর্তমানে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই : সিরাজুল ইসলাম চৌধুরী

By Mynul Islam Nadimনভেম্বর 26, 2024Updated:নভেম্বর 26, 20242 Mins Read

সিরাজুল ইসলাম চৌধুরী : কিছুদিন ধরে দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা কথায় কথায় রাস্তায় নেমে যাচ্ছে, ভাঙচুর করছে। এর বড় কারণ বর্তমানে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই। একসময় ছাত্রসংগঠনগুলো শক্তিশালী ছিল। ছাত্ররা এই সংগঠনের মাধ্যমে তাদের ক্ষোভ-বিক্ষোভ দেখাত।

oddhapok

Advertisement

এখন ছাত্রসংসদও নেই। কার্যকর ছাত্রসংসদ থাকলে শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে তাদের বক্তব্যগুলো প্রকাশ করতে পারত। ক্ষোভ-বিক্ষোভ দেখাতে পারত। ছাত্রসংসদের নেতারা কর্তৃপক্ষের সঙ্গেও ছাত্রদের যোগাযোগ করিয়ে দিতে পারত। কিন্তু এখন ছাত্রদের সামনে সেই সুযোগগুলো নেই।

বাংলাদেশ যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু এমন ছিল না। ১৯৯১ সালের পর যখন আমরা গণতন্ত্রের মধ্যে এসেছি, তখন থেকেই ছাত্রসংগঠন ও ছাত্রসংসদ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। অথচ ছাত্রসংসদ একটি নির্বাচিত সংসদ। ছাত্ররাই তাদের ভোট দিয়ে নেতা নির্বাচন করে। ফলে তারা ওই নির্বাচিত সংসদে তাদের সমস্যা নিয়ে যেতে পারে।

এ ছাড়া আরেকটি বড় সমস্যা হচ্ছে— সহিষ্ণুতার অভাব। এর বড় কারণ গত ১৬ বছরের একদলীয় শাসন। এই সময়ে মত প্রকাশের বা কথা বলার স্বাধীনতা ছিল না। অনেকটা স্বৈরশাসনের সংস্কৃতি ছিল। আর এই সময়ে তাদের যে ছাত্রসংগঠন ছিল তা হিংস্র হয়ে পড়ে।

শীতের আগমনী বার্তা নিয়ে সাগর চরে অতিথি পাখি হাজির

বর্তমান পরিস্থিতিতে উত্তরণে তিনটি বিষয় খুবই প্রয়োজন। প্রথমত, আমাদের দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন। দ্বিতীয়ত, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রসংসদ নির্বাচন হওয়াটা খুব জরুরি। যাতে তাদের রাস্তায় নামতে না হয়। তারা ছাত্রসংসদের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে। আর তৃতীয় যে বিষয়টি দরকার তা হচ্ছে, ছাত্রসংগঠনগুলো শক্তিশালী হওয়া। তবে ছাত্রসংগঠন এমন হতে হবে, তারা যেন ক্ষমতাসীন দলের লেজুড়বৃত্তি না করে। সেটা মোটেও বাঞ্ছনীয় না। আর এগুলোর মধ্য দিয়েই ছাত্ররা তাদের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক মতামত প্রকাশ করতে পারবে।

লেখক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

জুন 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

এপ্রিল 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

এপ্রিল 21, 2026
Latest News
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa