Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home লাইফস্টাইল শীতে বরই খেলে যেসব সমস্যা থেকে মুক্তি মেলে
লাইফস্টাইল স্বাস্থ্য

শীতে বরই খেলে যেসব সমস্যা থেকে মুক্তি মেলে

By Shamim RezaJanuary 10, 20262 Mins Read

বাজারে এখন বিভিন্ন জাতের কুল বা বরইয়ের দেখা মিলছে। টক-মিষ্টি স্বাদের এই ফল সবার কাছেই প্রিয়। মৌসুমি ফল স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। এ কারণে বিশেষজ্ঞরা সুস্থ থাকতে শীতে মৌসুমি ফল ও শাকসবজি খাওয়ার পরামর্শ দেন।

Indian jujube

Advertisement

বরইয়েও আছে অনেক স্বাস্থ্যগুণ। অনিদ্রার সমস্যা থেকে শুরু করে পেটের নানা সমস্যার সমাধান করতে বরইয়ের ভূমিকা অনেক।

ছোট্ট এই ফলে থাকা পটাসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন ও জিঙ্কের মতো খনিজ শারীরিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি এসব খনিজের সংমিশ্রণ হার্টের সুস্থতা বজায় রাখে।

এছাড়া বরইয়ে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা রক্তস্বল্পতা প্রতিরোধ করে। এই খনিজগুলো শরীরের রক্ত প্রবাহ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। জেনে নিন এ সময় বরই খেলে কোন কোন সমস্যা থেকে মুক্তি মিলবে-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

বরইয়ে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এমনকি জিহ্বা বা মুখের ঘা কমাতে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ সর্দি-কাশি কমাতেও সাহায্য করে ভিটামিন সি।

রক্তচাপ ও ডায়াবেটিস কমায়

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য বরই বেশ উপকারী ফল। ডায়াবেটিস রোগীরা মিষ্টি খাবারের লোভ মেটাতে খেতে পারেন বরই। এছাড়া ডায়রিয়া ও অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার সমস্যাও কমায় এই ফল।

ক্যানসার প্রতিরোধে ও লিভারের কার্যকারিতা বাড়ায়

বরইয়ে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। পাশাপাশি লিভারের কার্যক্ষমতাও বাড়ায় এই ছোট ফল।

ত্বক ভালো রাখে

এমনকি এই ফলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালের সঙ্গে লড়াই করে ও কোষের ক্ষতি প্রতিরোধ করে। ফলে চামড়ায় সতেজতা বাড়ে ও রুক্ষতা দূর হয়।

কোষ্ঠকাঠিন্য সারায়

ফাইবার ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ বরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় ও হজমের সমস্যা সমাধান করে। ফলে খাবারে রুচিও বাড়ে। দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যায় ভুগলে সকালের নাশতার পরে ৩-৪টি বরই খেলে পেট ঠান্ডা থাকবে।

আর্থ্রাইটিস সারায়

শুকনো বরই ক্যালসিয়াম ও ফসফরাসের একটি ভালো উৎস, যা হাড়ের ঘনত্ব বাড়ায়। আর্থ্রাইটিস রোগীদের জন্য এ ফল খুবই উপকারী। এতে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য আছে, যা জয়েন্টের ফোলাভাব কমাতে সাহায্য করে।

অনিদ্রার সমস্যা দূর করে

প্রাচীন চীনা ঐতিহ্য অনুসারে, অনিদ্রা নিরাময়ে বরই ব্যবহার করা হতো। বীজসহ একটি বরইয়ে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, ফাইটোকেমিক্যাল, পলিস্যাকারাইড, ফ্ল্যাভোনয়েড, স্যাপোনিন।

শিশুর যত্নে হতে হবে কৌশলী

এসব উপাদান স্নায়ুকে শান্ত করে ঘুম আনতে সাহায্য করে। এটি আপনার মন ও শরীরকে শিথিল করে। ফলে অনিদ্রার রোগীরাও সহজেই ঘুমিয়ে পড়েন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
weight-loss

এক সপ্তাহেই পেটের মেদ কমানো সম্ভব?

June 24, 2026
রুক্ষ

রুক্ষ চুলের যত্নে ঘরোয়া কার্যকর টিপস ও প্রাকৃতিক হেয়ার প্যাক

June 24, 2026
স্ট্রোকের ইঙ্গিত

যে অস্বাভাবিক লক্ষণ স্ট্রোকের ইঙ্গিত দিতে পারে

June 23, 2026

Latest News

weight-loss

এক সপ্তাহেই পেটের মেদ কমানো সম্ভব?

রুক্ষ

রুক্ষ চুলের যত্নে ঘরোয়া কার্যকর টিপস ও প্রাকৃতিক হেয়ার প্যাক

স্ট্রোকের ইঙ্গিত

যে অস্বাভাবিক লক্ষণ স্ট্রোকের ইঙ্গিত দিতে পারে

Akhrot

প্রতিদিন আখরোট খাওয়া কেন উপকারী?

molk-with-honey

প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুধে এক চামচ মধু, আপনার শরীরে যে পরিবর্তন অবাক করবে

korean-glass-skin

ভারি মেকআপ আর নয়, ‘গ্লাস স্কিন’ই এখন ট্রেন্ডিং

color-problem

দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি এই ৫টি লক্ষণ দেখা দিলেই কোলনের বিপদ

চুল

গরমে চুল ধোয়ার সঠিক নিয়ম কী? কতবার শ্যাম্পু করা উচিত

পুরুষ

স্টাইলিশ লুকের জন্য পুরুষদের গয়না পরার প্রবণতা বাড়ছে

সফট টয়

শিশুর সফট টয় পরিষ্কার না রাখলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa