রমজান মাস শেষ হতে চলেছে, আর কয়েকদিন পরই ঈদ। উৎসবের আমেজে ত্বকের যত্ন নিতে ব্যস্ত অনেকেই। তবে কিছু ভুকের কারণে অনেক সময় সব ত্বকের ক্ষতি হয়। আবারের ঈদের গ্রীষ্মের দমকা রোদ ও তাপদাহ থাকবে তাই ত্বক শুষ্ক হতে পারে। এই অবস্থায় সমাধান দিয়েছেন ক্যরাডার্ম ক্লিনিকস এর এস্থেটিক বিশেষজ্ঞ ডা. মাহনাজ জাহান বেগম। তিনি বলেন, ঈদে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ত্বকের যত্ন নেয়া খুবই জরুরি। তাই কিছু বিষয় মানতে হবে। এগুলো হলো:

পানি ও হাইড্রেশন: ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে পর্যাপ্ত পানি পান করুন। দিনে অন্তত ৮–১০ গ্লাস পানি পান করা উচিত। তরমুজ, শসা মতো হাইড্রেটিং খাবারও ডায়েটে অন্তর্ভুক্ত করুন।
এক্সফোলিয়েট স্ক্রাব: ডেড স্কিন সেল সরাতে ও পোর খোলা রাখতে এক্সফোলিয়েটিং স্ক্রাব ব্যবহার করুন। এটি ত্বককে মসৃণ ও উজ্জ্বল দেখাবে।
রোদে পুড়ে গেলে বাড়টি যত্ন: রোদে আক্রান্ত ত্বক সংবেদনশীল হয়। ঠান্ডা ফেস মাস্ক বা অ্যালো ভেরা জেল ব্যবহার করুন। গ্রীন টি, ক্যামোমাইল বা শসা যুক্ত সিরাম, ময়েশ্চারাইজারও কাজে লাগবে।
সানস্ক্রিন ব্যবহার: ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ত্বককে রোদ থেকে রক্ষা করবে।
রোদ এড়িয়ে চলুন: চরম তাপ থেকে দূরে থাকুন এবং হালকা, ঢেকে রাখার মতো পোশাক ব্যবহার করুন।
ফেসিয়াল বা কেমিক্যাল পিল: ঈদের ২–৩ দিন আগে ফেসিয়াল বা কেমিক্যাল পিল করালে ত্বক পুনরুদ্ধার করতে পারে ও উজ্জ্বল দেখায়।
হাইড্রেটিং ফেস মাস্ক: ঈদের রাতে হাইড্রেটিং মাস্ক ব্যবহার করুন, যাতে সকালে ফর্সা ও উজ্জ্বল ত্বক পান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ঈদে ত্বকের বাড়তি যত্ন নিতে গিয়ে অনেকেই উলটো ক্ষতি করে দেয়। অতিরিক্ত প্রসাধনী আর স্কিন কেয়ার ব্যবহার মানেই কিন্তু সুন্দর আর সুস্থ ত্বক নয়। আপনার ত্বকের ধরণ বোঝাও সমান গুরুত্বপূর্ণ। সেনসেটিফ ত্বক হলে যত্ন নেয়ার আগে চিকিৎসকের সঙ্গে আলাপ করে নিতে পারেন। আপনার ত্বকের ধরণ বুঝে যত্ন নিন। ঈদের আগে সুন্দর ত্বকের জন্য কেবল স্কিন কেয়ার নয় পুষ্টিকর খাবার আর সচেতনতাও জরুরী।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


